Monday, March 16, 2026

Petrol Diesel: মধ্যবিত্তর পকেটে টান! ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

Date:

Share post:

পাঁচ রাজ্যের ভোট মিটতেই বেলাগাম হারে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। এইনিয়ে সাতদিনে ষষ্ঠবারের বাড়ল পেট্রোপণ্যের। স্বভাবতই ঘুম কেড়েছে মধ্যবিত্তর। রবিবারের পর সোমবার লিটারপ্রতি পেট্রোলের দাম ৩৫ পয়সা বেড়েছে। লিটারপ্রতি ডিজেলের দামও ৩৫ পয়সা। সোমবার থেকে কলকাতায় পেট্রোলের নয়া দাম ১০৮ টাকা ৮৮ পয়সা। আজ থেকে কলকাতায় ডিজেলের দাম ৯৩ টাকা ৯২ পয়সা।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ 


স্বস্তি মিলছিল ১৩৭ দিন। কিন্তু ভোটপর্ব মিটতেই প্রায় প্রতিদিনই দাম বাড়ানো হচ্ছে জ্বালানির ৷ সরকারি তেল সংস্থগুলি সোমবার ফের দাম বাড়াল পেট্রোল-ডিজেলের ৷ এই নিয়ে চলতি সপ্তাহে ষষ্ঠবার দাম বাড়ল জ্বালানির। কেবল কলকাতা নয়, বাকি দেশেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। মেট্রো শহরগুলির মধ্যে দিল্লিতে এবার থেকে পেট্রোল কিনতে খরচ পড়বে লিটার প্রতি পেট্রোলের দাম ৩০ পয়সা ওডিজেল লিটারপ্রতি ৩৫ পয়সা করে বেড়েছে।

প্রসঙ্গত , পেট্রোল ও ডিজেলের প্রতিদিনের দাম সহজেই জানতে পারবেন এসএমএস-এর মাধ্যমে ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এইচপিসিএল উপভোক্তারা HPPrice লিখে 9222201122 নম্বরে মেসেজ পাঠিয়ে দাম জানতে পারবেন ৷

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...