Monday, April 6, 2026

সুযোগ হাতছাড়া করেই হার: ডুপ্লেসি

Date:

Share post:

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসেবে শুরুটা মধুর হল না ফাফ ডুপ্লেসির। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচেই হার। তাও আবার প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে দুশোর বেশি রান তোলার পর! স্বাভাবিক ভাবেই হতাশ ডুপ্লেসি। আরসিবি অধিনায়ক সাফ জানাচ্ছেন, জেতার সুযোগ তাঁদের কাছেও এসেছিল। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করার মাশুল গুণতে হল ম্যাচ হেরে।

রবিবার রাতের ম্যাচে মাত্র ৮ বলে অপরাজিত ২৫ রান করে পাঞ্জাবকে ৬ বল বাকি থাকতেই জিতিয়ে দিয়েছিলেন ওডেন স্মিথ। তবে ক্যারিবিয়ান অলরাউন্ডার যখন ১০ রানে ব্যাট করছেন, তখন হর্ষল প্যাটেলের বলে তাঁর সহজ ক্যাচ মিস করেছিলেন অঞ্জু রাওয়াত। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নায়ক বনে যান স্মিথ।

ডুপ্লেসির বক্তব্য, ‘‘পাঞ্জাবের ইনিংসের মাঝপথে বোলাররা আমাদের ম্যাচে ফিরিয়ে এনেছিল। কিন্তু স্মিথ প্রায় একার হাতেই ম্যাচ ছিনিয়ে নিয়ে গেল। তবে ক্যাচ মিস করে আমরা ওর কাজটা সহজ করে দিয়েছিলাম। আমাদের মাথায় রাখতে হবে, ম্যাচ জিততে গেলে ক্যাচ ধরতে হবে। সুযোগ হাতছাড়া করলে চলবে না।’’

দুশোর বেশি রান হাতে পেলেও, আরসিবির বোলাররা হতাশ করেছেন। একগাদা ওয়াইড বল করে পাঞ্জাবের ব্যাটারদের কাজ সহজ করে দেন হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজরা। ডুপ্লেসি যদিও বোলারদের পাশে দাঁড়িয়ে বলছেন, ‘‘শিশির ভেজা বল আমাদের বোলারদের কঠিন পরিস্থিতির মুখে ফেলেছিল। আমার ধারণা, ওরা ভালই বোলিং করেছে।’’

 

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...