Monday, April 6, 2026

রুটের আর কিছু দেওয়ার নেই, বলছেন প্রাক্তনরা

Date:

Share post:

জো রুটের আর কিছু দেওয়ার নেই, বলছেন ইংল‍‍্যান্ডের প্রাক্তনরা। অ্যাসেজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও টেস্ট সিরিজ হার। অধিনায়ক জো রুটের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়করা জানিয়ে দিলেন, নেতা রুটের আর কিছু দেওয়ার নেই। অধিনায়ক হিসেবে তাঁর সময় শেষ। এবার সামনে তাকানোর সময়।

প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল আথার্টন বলেছেন, “একটা পরিবর্তন সব অসুখ সারিয়ে দেবে না। খুব খারাপ একটা টেস্ট দল এবং প্রথম শ্রেণির ক্রিকেটকে অবহেলা করার মূল্য চোকাচ্ছে ইংল্যান্ড। কিন্তু সহজভাবে দেখতে হলে, যখন অধিনায়কের নতুন কিছু বলার থাকে না, নতুন কিছু করার থাকে না, খেলোয়াড়দের তাতানোর নতুন কোনও উপায় বা পদ্ধতি থাকে না, তখন আলাদা আওয়াজ বা নতুন পদ্ধতির দরকার হয়। অ্যাসেজেই রুট ওর শেষটুকু দিয়ে ফেলেছে। ওর নতুন কিছু আর দেওয়ার নেই।”

আর এক প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন বলেছেন, “সময় হয়েছে পরিবর্তনের। বিশ্বের সেরা কাজগুলোর মধ্যে পড়ে ইংল্যান্ডের অধিনায়কত্ব। কিন্তু যোগ্য বিকল্প নেই বলে সাফল্য ছাড়াই কেউ দিনের পর দিন একই কাজ করে গেল, সেটা হতে পারে না। আমরা কথা বলছি ইংল্যান্ডের নেতৃত্ব নিয়ে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার।” ইংল্যান্ডের অন্যতম সফল আরও এক প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন বলেন, “রুটকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলে ইংল্যান্ড কিছুই হারাবে না।”

আরও পড়ুন:রণক্ষেত্র বিধানসভা: শুভেন্দুর নেতৃত্বে বেলাগাম হামলা বিজেপির, নাক ফাটল তৃণমূল বিধায়কের

 

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...