Sunday, June 7, 2026

অপরাধী শনাক্তকরণ পদ্ধতি বিল:  আপত্তি বিরোধীদের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীরা সংসদে একযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাল অপরাধী শনাক্তকরণ পদ্ধতি বিল (Criminal Procedure (Identification) Bill) নিয়ে। সোমবার  বিলটির বিরুদ্ধে লোকসভায় একসঙ্গে সুর চড়ায় তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, আরএসপি, এবং বিএসপি। ভোটাভুটির পরে বিলটির পক্ষে ভোট পড়ে ১২০, বিপক্ষে ৫৮। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিলটি নিয়ে বক্তব্য রাখেন সাংসদ  সৌগত রায়৷ স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্র সোমবার বিলটি লোকসভায় পেশ করতে গেলে বিরোধীদের প্রবল সমালোচনার সম্মুখীন হন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সৌগত রায়কে বলেন বিলটির আইনি দিক উল্লেখ করে বক্তব্য রাখতে।

আরও পড়ুন: বিজেপি শাসিত হরিয়ানাই দেশে বেকারত্বের শীর্ষে!

সাংসদ সৌগত রায় স্পিকারের উদ্দেশে বলেন, আপনি নিজেই জানেন আদালতে প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। কাউকে গ্রেফতার করা হলে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে পেশ করা হয় এবং তাঁর পূর্ণ অধিকার আছে একজন আইনজীবী নিযুক্ত করার। হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রীর মনে হল তাই তিনি এই আইন আরও কঠোর করতে চাইছেন! চোখের মণি, ছবি বা অন্যান্য শারীরিক নমুনা সংগ্রহ করতে হবে কেন? মানবাধিকার এবং মৌলিক অধিকার লঙ্ঘিত হয় যে বিলে, সেরকম একটি বিল পেশ করার অনুমতি না দেওয়ার জন্য অধ্যক্ষকে আবেদন করেন তিনি। তাঁর মতে, এই বিল (Criminal Procedure (Identification) Bill) সংসদের বিরুদ্ধে, এই বিলে সংসদের ক্ষতি হবে। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসুন, বিলটি নিয়ে বলুন। এই টেনিজি কী বোঝাবেন?




Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...