Sunday, April 5, 2026

ব্যাঙ্ক বেসরকারিকরণ না করে ঋণ খেলাপি রাঘব-বোয়ালদের ধরুক কেন্দ্র: মত কানাড়া ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের

Date:

Share post:

কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদে বামেদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনে আংশিক প্রভাব পড়েছে ব্যঙ্কিং পরিষেবায়। কানাড়া ব্যাঙ্কের ক্যামাক স্ট্রিট শাখার সামনে সকাল থেকে স্লোগান-অবস্থান করেন কর্মচারী ইউনিয়ানের সদস্যরা। কানাড়া ব্যাঙ্কের (Canara Bank) কর্মচারী ইউনিয়ানের রাজ্য সম্পাদক জয়দীপ মুখোপাধ্যায় (Jaydeep Mukharjee) জানান, কেন্দ্র ব্যাঙ্ক বেসরকারিকরণের মাধ্যমে কর্মচারীদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চাইছে। শুধু তাই নয়, এতে দুর্ভোগে মুখে পড়বেন সাধারণ মানুষ। তাই দুদিনের ধর্মঘটে গ্রাহকদের সমস্যা হলে, আগামী দিনে বড় অনিশ্চিয়তার থেকে সেটা বাঁচাবে বলে দাবি শ্রমিক সংঠনের। তাদের মতে, এখনই প্রতিরোধ গড়ে না তুললে, আটকানো যাবে না ব্যাঙ্কের বেসরকারিকরণ।

কর্মচারী সংগঠনের অপর নেতা রঞ্জন পালের (Ranjan Paul) মতে, কেন্দ্রের মোদি সরকার কালো টাকা উদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে। কিন্তু সেই টাকা উদ্ধার তো দূর, যাঁরা ব্যাঙ্কের বিপুল পরিমাণ ঋণ ফাঁকি দিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছেন, তাঁদের ধরে টাকা ফেরতের কোনও উদ্যোগও নিচ্ছে না কেন্দ্রের বিজেপি সরকার। অথচ রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের বেসরকারিকরণ না করে, সেটা টাকা উদ্ধার করলেই সমস্যার সমাধান হতে পারে বলে মত ধর্মঘটীদের।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...