Friday, April 3, 2026

Icc Ranking: আইসিসি একদিনের র‍্যাঙ্কিং-এ উন্নতি মিতালি রাজ, ঝুলন গোস্বামীদের

Date:

Share post:

আইসিসি বিশ্বকাপ ( Icc World Cup) থেকে ছিটকে গেলেও, আইসিসি (ICC) র‍্যাঙ্কিং-এ উন্নতি হল মিতালি রাজ এবং ঝুলন গোস্বামীর। মঙ্গলবারই প্রকাশিত হয়েছে আইসিসি একদিনের ক্রিকেটে র‍্যাঙ্কি। সেখানেই র‍্যাঙ্কিং-এ উন্নতি হয়েছে তাদের।

মঙ্গলবার প্রকাশিত হওয়া আইসিসি একদিনের র‍্যাঙ্কিং-এ মিতালি রাজ একদিনের ক্রিকেটে ব্যাটারদের তালিকায় ২ ধাপ উন্নতি করে ৬ নম্বরে চলে এসেছেন। স্মৃতি মন্ধনা ১০ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন। হরমনপ্রীত কৌর ১ ধাপ উন্নতি করে ১৬ নম্বরে চলে এসেছেন। দীপ্তি শর্মা রয়েছেন ২৮ নম্বরে। ব্যাটরদের তালিকার শীর্ষস্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট।

অপর দিকে বোলারদের তালিকায় ২ ধাপ উঠে এসেছেন ঝুলন গোস্বামী। বাংলার এই তারকা বোলার রয়েছেন ৫ নম্বরে। প্রথম দশে আর কোনও ভারতীয় ক্রিকেটার নেই। রাজেশ্বরী গায়কোয়াড রয়েছেন বোলারদের তালিকায় ১২ নম্বরে। দীপ্তি অবস্থান করছেন ১৯-এ। পুনম যাদব ২১ ও স্নেহ রানা ৪২ নম্বরে জায়গা করে নিয়েছেন। মহিলাদের একদিনের ক্রিকেটে বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের সোফি একলেস্টোন।

আরও পড়ুন:Santosh Trophy: ফের শুরু হচ্ছে সন্তোষ ট্রফি, প্রকাশিত হল ফাইনাল রাউন্ডের সূচি

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...