Saturday, April 4, 2026

Petrol-Diesel:আরও মহার্ঘ পেট্রোল-ডিজেল

Date:

Share post:

আরও মহার্ঘ জ্বালানি। আটদিনে বেলাগাম দামবৃদ্ধি পেট্রোল-ডিজেলের। আজ, মঙ্গলবার থেকে আরও এক দফা বাড়ল পেট্রোল- ডিজেলের দাম৷ পেট্রোলের দাম লিটার পিছু আরও ৮৩ পয়সা বেড়ে হল ১০৯ টাকা ৬৮ পয়সা৷ ডিজেলের দাম ৭০ পয়সা বেড়ে হল ৯৪ টাকা ৬২ পয়সা৷

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

পেট্রোল- ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এ দিন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ২০১৯ সালের মার্চ মাসের সঙ্গে ২০২২ সালের মার্চ মাসে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামের পার্থক্য তুলে ধরে কেন্দ্রকে দায়ী করেছেন অভিষেক। পরিসংখ্যান দিয়ে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসেরও মূল্যবৃদ্ধির হার বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ।

এদিন ট্যুইটারে অভিষেক লেখেন, ‘যাঁরা বড় বড় ভাষণ দেন, জুমলাবাজ, প্রতিশ্রুতি ভঙ্গকারী এবং ঘৃণা ছড়ান- তাদের জন্য বিষয়টি সহজ করে তুলে ধরা যাক৷ বেলাগাম মূল্যবৃদ্ধির মাধ্যমেই বিজেপি বুঝিয়ে দিচ্ছে তারা দেশের মানুষের জন্য কতটা ভাবে৷ সুশাসনের নামে প্রধানমন্ত্রী আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন৷

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...