Friday, June 26, 2026

সংসদে এবার সংখ্যালঘু ইমরান, গদিচ্যুত হওয়া সময়ের অপেক্ষা

Date:

Share post:

মসনদ টিকিয়ে রাখতে চেষ্টার কোনও ত্রুটি রাখেননি ইমরান খান(Imran Khan)। তবে পরিস্থিতি যা তাতে এযাত্রায় গদি বাঁচানো আর বোধহয় সম্ভব নয়। অনাস্থায় ক্ষমতাচ্যুত হওয়া শুধু সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে বিদেশি অর্থে সরকার বদলের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন প্রাক্তন পাক ক্রিকেটার(Pak Cricketer)। এদিকে ইমরানের দলের জোটসঙ্গী মুত্তাহিদা কউমি মুভমেন্ট পাকিস্তান তথা এমকিউএম-পি হাত মিলিয়েছে বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে। মঙ্গলবার রাতে এই খবর প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলের দাবি ইমরানের পক্ষে আগামী ৩ এপ্রিল আস্থাভোটে সরকার বাঁচানো আর কোনওমতেই সম্ভব নয়। কারণ এমকিউএম-পি পিপিপির সঙ্গে গাঁটছড়া বাঁধায় বিরোধীদের পাকিস্তানের জাতীয় সংসদের সদস্যসংখ্যা এখন ১৭৭। ইমরান প্রশাসনের সদস্যদের সংখ্যা কমে ১৬৪।

এদিকে ৩৪২ আসনবিশিষ্ট পাকিস্তান সংসদে সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ১৭২। বলার অপেক্ষা রাখে না এই সংখ্যা থেকে আপাতত অনেকটাই দূরে ইমরানের দল তেহরিক ই ইনসাফ। তাদের আসন সংখ্যা কমে এখন মাত্র ১৬৪। এদিকে বেহাল পরিস্থিতির মাঝে জনসমর্থন আদায় করতে সম্প্রতি ইসলামাবাদের প্যারেড ময়দানে সমাবেশের ডাক দিয়েছিল ইমরানের দল। সেখানে ইমরান অভিযোগ করেন বাইরে থেকে পাক বিদেশনীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। তাঁর কথায়, “বেশ কয়েক মাস ধরেই এটা চলছে। কে এই লোকগুলোকে একজোট করছে, তা আমরা জানি, কিন্তু সময় বদলে গেছে। এটা জুলফিকার আলি ভুট্টোর আমল নয়।” যদিও এই সব অভিযোগে এখন আর বিশেষ কাজ হবে না বলেই মনে করছে পাক কূটনীতিবিদরা।

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...