Friday, June 26, 2026

Mamata Banerjee:দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মহাকাল মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ১২টা নাগাদ রিচমন্ড হিল থেকে পায়ে হেঁটে দার্জিলিং ম্যালের বিখ্যাত মহাকাল মন্দিরে আসেন মুখ্যমন্ত্রী।

যতবারই পাহাড়ে এসেছেন ততবারই  মহাকাল মন্দিরে পুজো দিয়েছেন তিনি। এবারও তার অন্যথা হল না। বুধবার পুজো দেওয়ার পর প্রায় ১৫ মিনিট মন্দিরে ছিলেন তিনি।

এরপর স্থানীয়দের প্রসাদ বিতরণ করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মহাকাল মন্দিরে ছিল উপচে পড়ার মত। তাঁকে দেখার জন্য পর্যটক ও পাহাড়বাসীর মধ্যে ছিল তীব্র উচ্ছ্বাস। পযটকদের পাশাপাশি শিশুদেরও প্রসাদ বিতরণ করেন মুখ্যমন্ত্রী।

বুধবার সকালে মহাকাল মন্দিরে ২৭ দিনের শিশুকে নিয়ে পুজো দিতে আসেন এক স্থানীয় বাসিন্দা। দুধের শিশুকে দেখেই সদ্যজাতকে কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। আদর করার পাশাপাশি বাচ্চাটির হাতে গুঁজে দেন কিছু টাকাও। কথা বলেন বাচ্চাটির পরিবারের সঙ্গেও।

উত্তরবঙ্গ সফরের চতুর্থ দিনে আবহাওয়া খারাপ থাকায় প্রাতঃভ্রমণে বেরতে পারেননি মুখ্যমন্ত্রী।বুধবার পুজোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রামপুরহাট কাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বগটুইয়ের ঘটনায় CBI-কে সবরকমভাবে সাহায্য করবে রাজ্য সরকার।

Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...