Friday, June 26, 2026

IndiGo: টলিউড অভিনেত্রীর বিমান মিস করার পরেই বড় বদল Indigo তে!

Date:

Share post:

টলিউডের অন্যতম সফল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) মঙ্গলবার থেকেই খবরের শিরোনামে। গতকাল দিনটা মঙ্গলময় হয়নি নায়িকার। ভোর বেলায় মিস করেন ফ্লাইট (Flight)তার জেরে দিনভর ঘটল নানা ঘটনা। শেষমেষ পদত্যাগ করলেন ইন্ডিগোর (Indigo) চিফ ফিনান্সিয়াল অফিসার (Chief Financial Officer) জিতেন চোপড়া। অনেকেই প্রশ্ন তুলছেন প্রভাবশালী তত্ত্ব কি এখানেও প্রযোজ্য?

পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিঘায় শীঘ্রই চালু হতে চলেছে একাধিক নিয়ম
ঘটনাটা বুঝতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হয়।মঙ্গলবার ভোরেই কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যুটিং এর জন্য কলকাতা থেকে আমেদাবাদ যাওয়ার ইন্ডিগোর (Indigo) বিমানের টিকিট ছিল তাঁর। ফ্লাইটের সময় ছিল ভোর ৫টা ২৬ মিনিট। বোর্ডিং টাইম নির্ধারিত ছিল ৪টে ৫৫মিনিট। ঋতুপর্ণা সেনগুপ্ত গতকাল ৫:১০ থেকে ১২-র মধ্যেই পৌঁছেছিলেন বিমানবন্দরে বলেই দাবি করেছেন। কিন্তু বিমানে চড়তে পারেননি। প্রায় মিনিট ৪০ ধরে কথা কাটাকাটি, কান্নাকাটি সবটাই হয়েছে কিন্তু চোখের সামনে বিমান দাঁড়িয়ে থাকলেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলেই জানা যায়।এরপরে অভিনেত্রী নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে গোটা ঘটনা লেখেন৷ তার পরেই ইন্ডিগো কর্তৃপক্ষ তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন।

সকালের এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এর ইন্ডিগোতে বড় বদল!  কিছুক্ষণের মধ্যেই  ঘোষণা করা হয় যে ইন্ডিগোর (Indigo) চিফ ফিনান্সিয়াল অফিসার জিতেন চোপড়া পদত্যাগ করেছেন। পরবর্তী সিএফও গৌরব নেগী। ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন  গৌরব নেগী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই পদের দায়িত্ব পেলেন। অনেকেই এই ঘটনায় প্রভাবশালী তত্ত্ব খুঁজছেন। তাহলে কি তারকা অভিনেত্রীকে বিমানে উঠতে না দেওয়ার শাস্তি পেলেন প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার? টলিপাড়া থেকে স্যোশাল মিডিয়া সর্বত্রই এই গুঞ্জন ঘোরাফেরা করছে।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...