Saturday, April 4, 2026

মতুয়া ঠাকুর হরিচাঁদকে ‘হরিচন্দ্র’ লিখে টুইট, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড ধনকড়

Date:

Share post:

মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের(Harichand Thakur) জন্মতিথিতে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়রা(Mamata Banerjee)। জনপ্রিয় এই ধর্মগুরুর জন্মতিথিতে শুভেচ্ছা জানাতে গিয়েই কেলেঙ্কারি করে ফেললেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। টুইটবার্তায় ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের পরিবর্তে তিনি লিখে বসলেন ‘হরিচন্দ্র ঠাকুর’। রাজ্যের সাংবিধানিক প্রধানের এহেন কর্মকাণ্ডে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে। রাজ্যপাল(Govornor) জগদীপ ধনকড়কে কটাক্ষ করতে ছাড়লেন না নেটিজেনরা।

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের দেখাদেখি শুভেচ্ছা জানিয়ে জগদীপ ধনকড় লেখেন, “শ্রী শ্রী হরিচন্দ্র ঠাকুরের ২১১তম জন্মবার্ষিকীতে নতমস্তকে শ্রদ্ধা জানাই। উনি মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা এবং নিপীড়িত-বঞ্চিতদের উন্নয়নে জীবন অতিবাহিত করেছেন। তাঁর শিক্ষা আমাদের মন থেকে হিংসা দূর করেছে এবং আধ্যত্মিকতার জন্ম দিয়েছে।” তবে দীর্ঘ এই টুইটে ধর্মগুরুর নামটাই ভুল লেখেন রাজ্যপাল। হরিচাঁদ ঠাকুরের পরিবর্তে তিনি লেখেন ‘হরিচন্দ্র ঠাকুর’। এরপরই রাজ্যপালকে টুইটারে কটাক্ষ করতে থাকেন নেটিজেনরা। কেউ ভুল শুধরে নেওয়ার পরামর্শ দিয়েছেন তো কেউ আবার লিখেছেন, যিনি AM, PM নিয়ে এত কাণ্ড বাধাতে পারেন তিনি কীভাবে এত বড় ভুল করলেন। কেউ আবার সরাসরি অভিযোগ করেছেন, বাংলা এবং মতুয়াদের অপমান করছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

উল্লেখ্য, রাজ্যপালের কাছে পাঠানো রাজ্যের বাজেট অধিবেশনের অনুমোদন সংক্রান্ত চিঠিতে সরকারের তরফে PM ভুলবশত AM হয়ে যাওয়ার ঘটনায় রীতিমত রাজনীতি শুরু করে দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এই ভুল টুইটারে তুলে ধরে মাঝরাতে অধিবেশনের অনুমোদন দেন তিনি। যদিও পরে আলোচনার মাধ্যমে সে সমস্যার সমাধান হয়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের তরফে একজন ধর্মগুরুর নামে এতবড় ভুলে স্বাভাবিকভাবেই কটাক্ষে জর্জরিত তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...