Tuesday, February 24, 2026

Petrol Diesel price Hike: ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম,সরব বিরোধীরা

Date:

Share post:

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতে না মিটতেই পেট্রোল-ডিজেলের দাম লাগাতার বাড়তে শুরু করেছে ৷ ন’দিনে মোট আটবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। বুধবার থেকে লিটারে পেট্রোলের দাম বাড়ল ৮৪ পয়সা এবং লিটারে ডিজেলের দাম বাড়ছে ৮০ পয়সা।স্বভাবতই মাথায় হাত মধ্যবিত্তর।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ

বুধবার পেট্রোলের নতুন দাম হল লিটারে ১১০ টাকা ৫২ পয়সা। ৯৪ টাকা ৬২ পয়সা থেকে বেড়ে ডিজেলের নতুন দাম হল লিটারে ৯৫ টাকা ৪২ পয়সা।গত চারমাস জ্বালানির দাম স্থির ছিল। পাঁচ রাজ্যের ভোট পর্ব মিটতেই লাগামছাড়া হারে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। সেইসঙ্গে দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। ২১ মার্চ পেট্রোলের দাম ছিল লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম ছিল লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।৯ দিনে ৮ বার বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেলের দাম ৷২২ মার্চ থেকে এখনও পর্যন্ত পেট্রোল-ডিজেলের দাম ৫.৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ৷ নতুন দাম অনুসারে রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোল-ডিজেলের নতুন দাম হয়েছে ১০১.০১ টাকা ও ডিজেলের দাম ৯৭.২৫ টাকা ৷ কলকাতায় লিটার প্রতি পেট্রোল ১১০.৫২ টাকা ও ডিজেলের ডিজেলের দাম ৯৫.৪২ টাকা হয়েছে ৷ ফলত কলকাতায় পেট্রোল লিটার প্রতি ৮৪ পয়সা ও ডিজেল লিটার প্রতি ৮০ বেড়েছে ৷

প্রসঙ্গত, অতিমারি পর্ব শুরুর পর থেকেই দাম বেড়েছে জ্বালানির। আকাশছোঁয়া জ্বালানির দামে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, ‘উত্তর প্রদেশের নির্বাচনের পর এটা মোদির রিটার্ন গিফট।’মঙ্গলবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের তরফে যৌথভাবে এক মিছিলের ডাক দেওয়া হয় কলকাতায়। মিছিল শুরু হয় আশুতোষ কলেজ থেকে, শেষ হয় ধর্মতলার গান্ধীমূর্তির পাদদেশে। প্রতিবাদ মিছিলে পা মেলান সায়নী ঘোষ সহ দলের ছাত্র যুব শিবিরের পরিচিত নেতা-নেত্রীরাও। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সরব হয়েছেন।

অন্যদিকে, পেট্রোপণ্যের দামবৃদ্ধিতে সরব হয়েছেন বামেরাও। সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইটারে লিখেছেন, “কোভিড মহামারীর ধাক্কা সামাল দিয়ে ওঠার পরেও আমজনতা যাতে স্বস্তিতে থাকতে না পারেন, তা নিশ্চিত করছে মোদি সরকার। মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। এর তীব্র নিন্দা করছি। অন্তত এখন পেট্রোপণ্যের উপর কেন্দ্রীয় করে কাঁটছাট করুন এবং দাম কমানোর ব্যবস্থা করুন।”

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...