Saturday, June 27, 2026

The Kashmir Files ; দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হামলা বিজেপির

Date:

Share post:

দ্য কাশ্মীর ফাইলস ছবি নিয়ে  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্য পছন্দ হয়নি। তাই দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালাল বিজেপি সমর্থকরা। মুখ্যমন্ত্রীর বাড়ির গেট এবং সামনের ব্যারিকেড ভাঙচুর  করা হয় । বিজেপি সমর্থকদের অভিযোগ, খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীর ফাইলস নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।  অথচ দিল্লির মুখ্যমন্ত্রী সেই ছবির সমালোচনা করেছেন।  তাই বুধবার দিল্লির মুখ্যমন্ত্রীর বাংলোর সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি-র যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার কর্মী সমর্থকরা। যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। এদিনের হামলার নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। আম আদমি পার্টি (আপ)-র তরফে এই হামলার খবরের সত্যতা স্বীকার করে বলা হয়েছে,  বিজেপি উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে।  পুলিশ ঘটনাস্থলে হাজির ছিল। দাঁড়িয়ে থেকে সব দেখলেও ভাঙচুর থামানোর জন্য কোনও পদক্ষেপ করেনি।

দেশজুড়ে  সকলে কাশ্মীর ফাইলস ছবি নিয়ে প্রশংসা করলেও আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল ছবিটিকে  ‘উদ্দেশ্যমূলক ছবি’ বলে আভিহিত করেছিলেন। সেই সঙ্গে তিনি বলেছিলেন যে নরেন্দ্র মোদি সরকার ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসনের জন্য কিছুই করেনি। কেজরির এই মন্তব্য মোটেও ভালভাবে নেয়নি বিজেপি। আর তার পরেই হামলা হয় কেজরিওয়ালের বাড়িতে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...