Saturday, April 4, 2026

রাজ্যসভায় ৭২ সাংসদের বিদায় সম্বর্ধনায় আবেগপ্রবণ মোদি

Date:

Share post:

বৃহস্পতিবার রাজ্যসভায় ৭২ জন বিদায়ী সাংসদের(MP) বিদায় সম্বর্ধনার ভাষণে অন্য রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন আবেগপ্রবণ হয়ে প্রধানমন্ত্রী(Prime Minister) বলেন, ”আপনাদের বিপুল অভিজ্ঞতা দেশের চার প্রান্তে ছড়িয়ে দিন।” তিনি আরও বলেন, ”প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে অভিজ্ঞতার শক্তি অনেক বেশি।” আবেগপ্রবণ হয়ে স্মৃতিতে ডুব দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ ডেরেক ও’ব্রায়েনও(Derek O’Brien)।

এদিন ডেরেক ও’ব্রায়েন বলেন, কোনও একদিন আমি আমার পরবর্তী প্রজন্মকে স্মৃতিচারণ করতে গিয়ে বলবো, ” এখানে আমি একসঙ্গে দুই প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া ও ডঃ মনমোহন সিং এবং নরেন্দ্র মোদিকেও দেখেছি।” তিনি আরো বলেন, “দেশের বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম আর আমি একই কক্ষে বসেছি। এখানেই আমি কৃষক বিল পাস হতে দেখেছি যদিও সেটা এখানে অপ্রাসঙ্গিক। এখানে একটা সেন্ট্রাল হল ছিল সেটাও আমি স্মৃতিচারণায় বলতে পারব আমার পরবর্তী প্রজন্মকে।”

আরও পড়ুন:হাইকোর্টের নির্দেশ, রাতের মধ্যেই এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইয়ের

রাজ্যসভায় মেয়াদ শেষ হওয়া সাংসদদের বিদায়ী সংবর্ধনার পাশাপাশি রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু তাঁর নিজ বাসভবনে বৃহস্পতিবার একটি নৈশভোজের আয়োজন করা হয় পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। নৈশভোজে, প্রায় ছয়জন রাজ্যসভার সদস্য তাদের সাংস্কৃতিক প্রতিভা প্রদর্শন করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। যেখানে তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন গিটার বাজান, অন্য এক সহকর্মী দোলা সেন রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। ডিএমকে-র তিরুচি শিবা একটি তামিল গান এবং বিজেপির রূপা গাঙ্গুলী একটি হিন্দি গান গেয়েছেন। সাংস্কৃতিক সন্ধ্যায় রামচন্দ্র ঝাংরা একটি দেশাত্মবোধক এবং এনসিপি-র বন্দনা চৌহান একটি হিন্দি গান গেয়েছেন বলে জানা গিয়েছে।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...