Thursday, June 25, 2026

হাইকোর্টের নির্দেশ, রাতের মধ্যেই এসএসসি-র প্রাক্তন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে সিবিআইয়ের

Date:

Share post:

শুক্রবার শুনানি রয়েছে। সেই কারণে এসএসসি (SSC)-র প্রাক্তন উপদেষ্টাকে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে জিজ্ঞাসাবাদ শেষ করতে হবে। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এস পি সিংকে (S P Singh) এদিন তলব করে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ সিবিআইকে দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, তলব করে জিজ্ঞাসাবাদ করুন। বৃহস্পতিবার, রাত ১২টার মধ্যে শেষ করতে হবে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া। তবে, জিজ্ঞাসাবাদ করলেও এসএসসি-র (SSC) প্রাক্তন উপদেষ্টাকে এখনই গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুন:Higher Secondary Exam : উচ্চমাধ্যমিকে টোকাটুকি হলেই স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সংসদ

অভিযোগ, এস পি সিংয়ের নির্দেশেই স্কুলে বেআইনি নিয়োগ হয়েছে। এমন তথ্য আদালতের কাছে রয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার, ফের এই মামলার শুনানি।




Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...