Wednesday, June 24, 2026

বেঙ্গালুরুতে বাঙালি নার্সকে গণধর্ষণ ৪ সাতারুর

Date:

Share post:

নার্সিং-এর চাকরি করতে বেঙ্গালুরু গিয়েছিলেন। আর সেখানেই নৃশংসভাবে গণধর্ষণের শিকার হতে হল বাঙালি নার্সকে। ঘটনায় জাতীয় স্তরের ৪ সাতারুকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন:Mamata Banerjee: দার্জিলিং সফরের শেষ দিনে মোমো বানালেন, ক্যাফে হাউসের গানে সুরও বাঁধলেন মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রের খবর, বেঙ্গালুরুতেই নার্সের চাকরি করতেন ওই নির্যাতিতা। ডেটিং অ্যাপের মাধ্যেমে রজত নামে এক জাতীয় স্তরের সাতারুর সঙ্গে আলাপ হয় তাঁর। ওই যুবক তাঁকে নেমতন্ন করলে গত ২৪ মার্চ রজতের বাড়িতে যান নির্যাতিতা। তাঁর দাবি, সেই রাতে রজত ছাড়াও আমন্ত্রিত ছিল আরও ৩ যুবক। এরপর একে একে সকলেই ওই নির্যাতিতাকে ধর্ষণ করে। সারারাত রজতের বাড়িতেই ছিলেন ওই নির্যাতিতা। এরপর কোনওক্রমে  ফোনে নির্যাতিতা তাঁর এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। ওই বন্ধুই নির্যাতিতাকে উদ্ধার করেন। এরপর সোজা সঞ্জয়নগর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। পুলিশ নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করে। তাতে ধর্ষণের প্রমাণ মিলতেই একটি বিশেষ টিম গঠন করে পুলিশ। এরপর ঘটনায় অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম রজত, শিব রানা, দেব সারোহা এবং যোগেশ কুমার।


জানান গেছে, অভিযুক্তরা সকলেই দিল্লিরত বাসিন্দা। সাঁতারের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে বেঙ্গালুরুতে এসেছিল । গণধর্ষণের পর রজত অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ। একজনকে বাসাভনগুড়ি থেকে এবং বাকিদের চিকপেট থেকে গ্রেফতার করা হয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...