Wednesday, June 24, 2026

তিন মাসের শিশু কন্যাকে সাতবার বিক্রি! চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে

Date:

Share post:

তিন মাসের এক শিশু কন্যাকে(Girl Child) সাতবার বিক্রির ঘটনা ঘটলো অন্ধপ্রদেশে(Andhra Pradesh)। চাঞ্চল্যকর এই ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ১১ জনকে। পুলিশ সুত্রে যে তথ্য প্রকাশ্যে এসেছে রীতিমতো রোমহর্ষক।

হায়দ্রাবাদ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজয়ওয়াড়া থেকে শিশুকন্যাটিকে উদ্ধার করে ইতিমধ্যেই তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। শিশুর বাবা মনোজ এই বিক্রির ঘটনায় মূল অভিযুক্ত। জানা গিয়েছে, ৭০ হাজার টাকা থেকে সাতবার হাত বদল হয়ে শিশুটির দর পৌঁছেছিল আড়াই লক্ষ টাকায়। শিশু থেকে বিক্রি করার পর মা ঠাকুমা পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অন্ধ্রপ্রদেশ পুলিশ। তারপরই ধাপে ধাপে প্রকাশ্যে আসে রাজ্যে শিশু পাচারের বড়সড় চক্র। অভিযুক্ত বাবাকে গ্রেফতারের পর জেরায় জানা গিয়েছে, দু’টি কন্যা সন্তানের পর ফের মেয়ে হওয়ায় নেশার টাকা জোগাড় করতে মনোজ তাঁর শিশুকন্যাটিকে বিক্রির ছক কষেছিল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...