Friday, June 12, 2026

Corona update: আজই শেষ বিধি নিষেধ, করোনা নিয়ে স্বস্তিতে দেশ

Date:

Share post:

আজই শেষ হচ্ছে করোনার (Corona)কড়াকড়ি। রাত পোহালেই সব বিধি নিষেধ থেকে মুক্ত থাকুন হচ্ছে দেশ। আর এর মাঝেই সুখবর! গত ২৪ ঘণ্টায় দেশের করোনার (Corona) পরিস্থিতি বড় বদল হয়নি। সংক্রমিতের সংখ্যা দেড় হাজারের নিচেই। সামান্য হলেও কমল মৃত্যু হার (death rate)।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২৫ জন। যা গতকালের তুলনায় সামান্য হলেও কম। সক্রিয় রোগীর সংখ্যা ১৪ হাজারের কিছু বেশি। তবে মৃত্যু হার নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের।রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ , বুধবারের তুলনায় যা কিছুটা হলেও কমেছে। এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২১ হাজার ১২৯ জন।এসবের মাঝে অবশ্য স্বস্তিজনক দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৮৯ হাজার ৪ জন করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।  গত ২৪ ঘণ্টায় করোনাকে ১ হাজার ৫৯৪ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৪ কোটি ৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

চিন, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। তবে এখনও পর্যন্ত দেশের অবস্থা তুলনামূলক ভাল মনে করছেন বিশেষজ্ঞরা।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...