Saturday, March 14, 2026

Doctor Suicide Case: চিকিৎসকদের হয়ে সুর চড়ালেন শান্তনু, চিঠি প্রধানমন্ত্রীকে

Date:

Share post:

বারবার আক্রান্ত হচ্ছেন চিকিৎসকেরা(Doctors), এবার সরব হয়েছেন তৃণমূল (TMC)রাজ্যসভার সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন। এবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন সাংসদ। চিকিৎসকদের উপর হয়রানি রুখতে নতুন আইন প্রণয়নের কথা বলে চিঠি লিখলেন শান্তনু সেন(Santanu Sen)।

প্রসঙ্গত, রাজস্থানে হেনস্থার শিকার হয়ে মানসিক চাপে আত্মঘাতী হওয়া চিকিৎসক অর্চনা শর্মার (Archana Sharma)প্রসঙ্গ টেনে এনেই প্রধানমন্ত্রীকে এই চিঠি পাঠিয়েছেন শান্তনু।এই চিঠিতে শান্তনু লেখেন, ‘এই দুঃখজনক ঘটনা আবারও মানুষের চোখ খুলে দেখিয়ে দিয়েছে যে মানবতার খাতিরে কাজ করা চিকিৎসকদের কী ভাবে প্রাণ দিতে হয়। কোভিড (Covid)পরিস্থিতিতে অক্লান্ত পরিশ্রম করে দেশকে সুরক্ষিত রাখার পরেও এই সমাজে চিকিৎসকরা নিরাপদ নন। তাঁরা যে কোনও সামাজিক, রাজনৈতিক পরিস্থিতির বলি হতে পারেন।’

উল্লেখ্য সাম্প্রতিক কালে বারবার খবরের শিরোনামে এসেছে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসকদের উপর হওয়া হিংসা, হয়রানি এবং গুন্ডামির ঘটনার কথা। এই সব রুখতে এবার একটি কেন্দ্রীয় আইন আনার বিষয়ে আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন তৃণমূল রাজ্যসভার সাংসদ তথা চিকিৎসক শান্তনু সেন।

রাজস্থানের(Rajasthan) দৌসা জেলারে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ছিলেন অর্চনা শর্মা। এই হাসপাতালে এক অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুর ঘটনায় মৃতার পরিবারের সদস্যরা হাসপাতালের বিরুদ্ধে সরব হন। এমনকি গাফিলতির অভিযোগ তুলে অর্চনার বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা পর্যন্ত দায়ের করা হয়। সেই মানসিক নির্যাতন সহ্য না করতে পেরেই আত্মহত্যা করেন অর্চনা শর্মা। এই ঘটনাকে উল্লেখ করে এবার চিকিৎসকদের সুরক্ষা বজায় রাখতে নয়া আইন আনার কথা বলে এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শান্তনু সেন।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...