Tuesday, June 16, 2026

দেশের জন্য আমি মরতেও প্রস্তুত: বিজেপির হামলার পর হুঙ্কার কেজরির

Date:

Share post:

‘দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files) সিনেমা প্রসঙ্গে একের পর এক মন্তব্যের জেরে সম্প্রতি দিল্লির(Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Arvind Kejriwal) বাড়িতে হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এ প্রসঙ্গে এবার মুখ খুললেন অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার কেজরি বলেন, “দেশের জন্য আমি জীবন দিতেও প্রস্তুত। কিন্তু এই ধরনের গুণ্ডামিতে দেশের অগ্রগতি কখনই হবে না।”

বাড়িতে হামলার ঘটনায় অরবিন্দ কেজরিওয়াল জানান, “কেজরিওয়াল গুরুত্বপূর্ণ নয়। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, যে দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত। তবে এই ধরনের গুন্ডামি দেশের অগ্রগতির জন্য সঠিক পথ নয়।” পাশাপাশি তিনি আরো বলেন, একবিংশ শতাব্দীর ভারতে প্রেম ও ভালোবাসা দিয়ে কাজ হওয়া উচিত। মারপিট গুন্ডামিতে ৭৫ বছর নষ্ট হয়েছে। এরপর বিজেপিকে তোপ দেগে তিনি বলেন, “যদি দেশের শাসক দল রাজধানীতে দাঁড়িয়ে গুন্ডামি করে তবে যুব সম্প্রদায়ের কাছে কী বার্তা যাবে?”

আরও পড়ুন:Cesarean Delivery : সিজার কেন জানাতে হবে, সন্তানপ্রসব নিয়ে গুরূত্বপূর্ণ নির্দেশিকা স্বাস্থ্য দফতরের

উল্লেখ্য, দ্য কাশ্মীর ফাইলস নিয়ে একের পর এক মন্তব্যে গত ৩০ মার্চ কেজরির বাসভবনে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পাশাপাশি এই ঘটনায় দিল্লি পুলিশের গাফিলতির অভিযোগ তুলে দিলে হাইকোর্টে মামলা। যেখানে আম আদমি বিধায়ক সৌরভ ভরদ্বাজ অভিযোগ করেছেন দুষ্কৃতীদের আটকানোর পরিবর্তে তাদের কেজরির বাড়িতে প্রবেশের সুবিধা করে দিয়েছে দিল্লি পুলিশ।

Related articles

ভোটপ্রচারে উস্কানির অভিযোগে সিআইডি তলবে হাজিরা অভিষেকের

নির্ধারিত সময়ের মধ্যেই সিআইডি (CID) তলবে ভবানী ভবনে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানোর...

আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদলীয় বৈঠক, চিঠি পাননি শোভনদেব- কুণাল 

বিধানসভার বাদল অধিবেশন শুরুর আগে বুধবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন স্পিকার রথীন্দ্র বোস। কিন্তু চিঠি পাঠানো হল না...

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...