Saturday, April 4, 2026

হিংসা ছড়াচ্ছেন আসানসোলের বিজেপি প্রার্থী : কমিশনকে চিঠি কুণালের

Date:

Share post:

আসানসোল উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে মারের হুমকি দিয়ে বিপাকে আসানসোল লোকসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পাণ্ডবেশ্বরের বিধায়ককে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনাকে বলে রাখছি… মারের বদলা মার হবে। সে যেভাবেই হোক।” গত ১৯ তারিখ বিজেপি প্রার্থী স্থানীয় একটি মন্দিরে পুজো দেওয়ার পরে সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় এই মন্তব্য করেন। অগ্নিমিত্রার এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

আরও পড়ুন: রাজ্যসভায় ৭২ সাংসদের বিদায় সম্বর্ধনায় আবেগপ্রবণ মোদি

তাঁর (Agnimitra Paul) এই বিতর্কিত মন্তব্য সেখানে হিংসার পরিস্থিতি তৈরি করতে পারে বলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে অভিযোগ জানিয়েছেন। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি।



Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...