Friday, June 26, 2026

PAN-Aadhaar Link:বাড়ল PAN Aadhaar লিঙ্কের সময়সীমা! তবে মিলবে না ফ্রি সার্ভিস

Date:

Share post:

আজ ৩১ মার্চ, আজই আপনার প্যান কার্ড(Pan Card) আর আধার কার্ড(Aadhaar Card) লিংক করার শেষ দিন, তাই তড়িঘড়ি দেখে নিচ্ছেন হয়তো। তবে এবার আপনার জন্য খুশির খবর! কারণ প্যান কার্ড আর আধার কার্ড লিংক (Pan-Aadhaar Link)করার মেয়াদ সরকার বাড়িয়ে দিল আরও এক বছর। তবে এখানে এক শর্ত দেওয়া হয়েছে। ২০২৩ পর্যন্ত যে মেয়াদ বাড়ানো হয়েছে, এবার সেই সময়ে লিংক করাতে লাগবে ১০০০টাকা পর্যন্ত চার্জ।

ব্যবসা হোক বা আইনি প্রক্রিয়া, ব্যাঙ্কিং সেক্টর হোক বা সরকারি কোনও পরিষেবা , আপনার প্যান ও আধার লিংক করানো অত্যন্ত আবশ্যক। কিন্তু যদি ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ডের লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে আপনার পাশে আছে সরকার । ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে প্যান ও আধার লিংক করার শেষ তারিখ ১ বছর বাড়ানো হয়েছে। কিন্তু ,এখন এই সার্ভিস আর বিনামূল্যে পাবেন না। খসাতে হবে গ্যাঁটের কড়ি। আয়কর বিভাগ (Income Tax Department)এর জন্য নীতি-নির্ধারক শীর্ষ কেন্দ্রীয় সেন্সর বোর্ড,(CBDT)প্যান-আধার লিংক করার মেয়াদ এক বছর বাড়িয়ে দিয়ে ৩১ মার্চ ২০২৩ করে দিয়েছে। সিবিডিটি বুধবার রাতে এটা নিয়ে নোটিফিকেশন জারি করে দিয়েছে। নোটিফিকেশনে লেখা হয়েছে যে করদাতাদের সমস্যা দূরীকরণে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর বাড়ানো হয়েছে। এই নিয়ে চতুর্থবার যখন সরকার প্যান কার্ড আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে দিল।

সিবিডিটি এর এই নতুন ব্যবস্থার পরে আগামি ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত বিনা বাধায় এই প্যান কার্ডের ভ্যালু থাকবে বলে জানানো হয়েছে। এভাবে আয়কর রিটার্ন দাখিল করার সময়ও প্যান কার্ড কাজ করে যাবে। এখনও পর্যন্ত এই কাজের জন্য আপনাকে করদাতাদের আলাদা করে কোনও টাকা দিতে হত না। কেউ যদি ১ এপ্রিল ২০২২ থেকে নিয়ে ৩০ জুন ২০২২ এর মধ্যে নিজের প্যান আধার লিঙ্ক করেন, তাহলে তাকে ৫০০ টাকা শুল্ক এবং তারপরে করলে ১০০০ টাকা শুল্ক(Tax) দিতে হবে।

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...