Friday, April 3, 2026

Higher Secondary Exam : উচ্চমাধ্যমিকে টোকাটুকি হলেই স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সংসদ

Date:

Share post:

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা  টোকাটুকির কোনও  খবর এলেই সেই স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  বৃহস্পতিবার এই  সিদ্ধান্তের কথা জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।  আগামী ২ এপ্রিল অর্থাৎ শনিবার থেকে শুরু হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা । শেষ হবে ২৭ এপ্রিল। করোনা অতিমারি পরিস্থিতিতে এ বছর হোম সেন্টারেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই পরীক্ষা  দেবেন। সংসদ এদিন জানিয়ে দিয়েছে কোনও পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নেই সে ব্যপারে নিশ্চিত হওয়ার পরেই   প্রশ্নপত্র বিলি করা হবে।

এছাড়াও আরো কয়েকটি নিয়মবিধি লাগু হতে চলেছে :

১) প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ। পরীক্ষার্থীরা তো বটেই, পরীক্ষক, অবসার্ভার এবং শিক্ষকদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য।

২) প্রতিটি পরীক্ষাকেন্দ্রে স্পেশাল অবসার্ভার রাখতে হবে।

৩)  যেদিন যে বিষয়ের পরীক্ষা সেদিন সেই বিষয়ের শিক্ষককে অবসার্ভার করা যাবে না।

৪) প্রতিটি পরীক্ষাগ্রহণ কক্ষে ২ জন করে শিক্ষিক-শিক্ষিকা গার্ডের দায়িত্বে থাকবেন।

৫) পরীক্ষা নিয়ে কোনও অনিয়মের অভিযোগ এলে সেই স্কুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...