Friday, June 26, 2026

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

Date:

Share post:

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী শ্রমিকের মুখে বাংলা কথা শুনে তাড়া করল বিজেপির (BJP) পুলিশ প্রশাসন। কোনওরকমে পালিয়ে বাঁচলেন তিনি। এরপর সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে তাঁকে উদ্ধার করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজেপি-রাজ্য মহারাষ্ট্রের (Maharastra) নাগপুরে তিনমাস আগে দর্জির কাজে গিয়েছিলেন জহিরউদ্দিন ফকির। বাড়ি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুরের দক্ষিণ গৌরীপুর গ্রামে। বাংলায় কথা বলায় বেশ কিছুদিন ধরেই মহারাষ্ট্রের (Maharastra) পুলিশ তাঁকে টার্গেট করেছিল। তাড়া খেয়ে পালিয়ে পালিয়ে কাটাচ্ছিলেন জহিরউদ্দিন। ভিনরাজ্যে কর্মরত ছেলেকে নিয়ে তীব্র আশঙ্কায় দিন কাটাচ্ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ওই এলাকার ১৬-১৭ জন গিয়েছিলেন কাজে। গত দু-তিন সপ্তাহ ধরে তাঁরা বাড়ির বাইরে বেরোতে পারছিলেন না। রাস্তায় বা দোকানে বাংলায় কথা বললেই পুলিশকে খবর দেওয়া হচ্ছে। পুলিশ এসে মারধর করে তুলে নিয়ে যাচ্ছে। বাংলায় কথা বলার জন্য তাদের বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে‌। তারপর ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে। বৈধ কাগজপত্র দেখিয়েও নিস্তার নেই। কয়েকদিন আগে কারখানা থেকে এক কিলোমিটার দূরে বাজার করতে গিয়ে ছিলেন শ্রমিকরা। বাংলায় কথা বলায় পুলিশ এসে বাংলাভাষী কয়েকজনকে ধরে নিয়ে যায়। পুলিশের তাড়া খেয়ে কোনওরকমে পালিয়ে বাঁচেন জহির উদ্দিন। তারপর পরিবারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন তিনি।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে জহিরউদ্দিন ফকির-সহ পরিযায়ী শ্রমিকদের নাগপুর থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। তাদের কাজ করিয়ে মজুরি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্যে তাঁরা একপ্রকার বন্দিদশায় কাটাচ্ছে বলে অভিযোগ জহির উদ্দিনের জেঠু জাহাঙ্গীর হোসেন ফকির, মা আমিনা বিবি ও বাবা জাকির হোসেন ফকিরের।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...