Tuesday, June 16, 2026

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

Date:

Share post:

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে হেনস্থার শিকার তৃণমূলের (TMC) ২ মহিলা সাংসদ। অভিযোগ শতাব্দী রায় (Shatabdi Ray) ও মিতালি বাগ (Mitali Bag)কে ধাক্কা দেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ও BJP সাংসদ রভনীত বিট্টু। এর প্রতিবাদে সংসদের বাইরে এসে ক্ষোভ উগরে দেন মিতালি।

কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান (১৩০ তম সংশোধনী) বিল ২০২৫ এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস (সংশোধনী) বিল ২০২৫- বুধবার লোকসভায় এই তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  ওই সংশোধন অনুযায়ী, গুরুতর অপরাধের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী ৩০ দিনের বেশি জেলে থাকেন তাহলে তাঁকে পদ থেকে অপসারণ করা হবে।

তৃণমূল-সহ বিরোধী শিবির বিলটির তীব্র বিরোধিতা করে। বিরোধী জোটের বক্তব্য, এটা অবিজেপিশাসিত নির্বাচিত সরকার ফেলে দেওয়ার চক্রান্ত। বিল পেশের পরেই বিরোধীদের প্রতিবাদে তুমুল হৈহট্টগোল শুরু হয় সংসদে। ছিঁড়ে ফেলা হয় বিলের কপি। অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। অভিযোগ, সেই সময়ই তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী ও মিতালি বাগ ধাক্কা দেওয়া হয়। মিতালি বাগের অভিযোগ, কিরেন রিজিজু ও রভনীত বিট্টুর তাঁদের ধাক্কা দেন। এটি গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টা। বলেন, “আমাদের সঙ্গে হিংস্র বাঘের মত আচরণ করেছে বিজেপি সাংসদরা৷ গায়ে হাত দিয়ে আক্রমণ করেছে ওরা৷ হাতে আঁচড়ে দিয়েছে৷ দু হাত দিয়ে নিশানা করেছে আমাদের৷ শতাব্দী দিকেও গায়ে হাত দিয়ে অত্যাচার করেছে৷ এত নোংরা কোনও জনপ্রতিনিধি হতে পারেন, এটা ভাবনার বাইরে ছিল৷” বিজেপির মহিলা বিদ্বেষের এক উদাহরণ বলে অভিযোগ রাজনৈতিক মহলের।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...