Friday, April 3, 2026

Entertainment:প্রেমিকা ঐন্দ্রিলার জন্মদিনেই কি দাম্পত্যে প্রবেশের ঘোষণা তারকা জুটির?

Date:

Share post:

জন্মদিনেই কি ম্যাজিক হল? সবার সামনে বড় ঘোষণা করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা(Ankush- Oindrila)? তাও আবার তারকা খচিত মহা সান্ধ্য লগ্নে।? সত্যি সত্যি বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা(Ankush hazra- Oindrila Sen)? একসাথে এত প্রশ্নের উত্তর যে অনুস্থান নিয়ে তার উপলক্ষ্য ঐন্দ্রিলার জন্মদিন সেলিব্রেশন। ইন্ডাস্ট্রি যেন উপচে পড়েছে , কে নেই? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prosenjit Chattopadhyay) ,যিশু সেনগুপ্ত(Jishu Sengupta), সোহম(Soham), দেব- রুক্মিণী (Dev-Rukmini)- তালিকা যেন শেষ হওয়ার নয়। ঐন্দ্রিলার জন্মদিনের সকালেই বিগ ব্রেকিং দিয়েছিলেন ঐন্দ্রিলার ‘কাছের বন্ধু’ এবং অনস্ক্রিন পার্টনার বিক্রম চট্টোপাধ্যায়(Bikram Chattopadhyay)। জানিয়েছিলেন সন্ধ্যে বেলা বড় চমক। এলাহি আয়োজন করতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আমন্ত্রিত টলিউডের রথী-মহারথীরা। থাকবে খানাপিনার ঢালাও আয়োজন। বাস্তবেও হল তাই।

মার্চ মাসের এক্কেবারে শেষ দিন মানেই প্রিয়তমা ঐন্দ্রিলা সেনের জন্মদিন! তাই উদযাপন হল বিশালাকারে। আর সেখানেই বিয়ের ঘোষণা। তাহলে ১১ বছরের রোমান্স এবার সাতপাকে সত্যিই বাঁধা পড়তে চলেছে? জন্মদিনের সকালেই টলিউডের ‘লাভ বার্ড’ যথারীতি চমকে দিয়েছেন অনুরাগীদের। ১১ বছরের ভালবাসার সঙ্গিনীকে মজা করে ‘গোরিলা’ সম্বোধন! তার পরেই চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছেন প্রকাশ্যে। হাসতে হাসতে দাবি, ১১ বছর এক সঙ্গে থাকার পরে এর বেশি আর কিছুই নাকি দেওয়ার থাকে না!

জন্মদিনের সকালে ঐন্দ্রিলা অঙ্কুশ

জন্মদিনের সন্ধ্যেয় জমকালো ‘বার্থডে গার্ল’। অঙ্কুশের সাজেও সাহেবিয়ানা সাথে ম্যানারিজিম। এ দিন অনেকেই আশা করেছিলেন, পার্টিতে বিয়ের ঘোষণা করলেও করতে পারেন তাঁরা। সে রকম সত্যিই কিছু কি হয়েছে? জানা সম্ভব হয়নি। কারণ, এই বিষয়ে মুখে কুলুপ অঙ্কুশ-ঐন্দ্রিলা-বিক্রমের। বিয়েটা কবে হবে এই উত্তর এবারেও মিলল না।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...