Tuesday, June 23, 2026

বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচন উপলক্ষে আগামী সপ্তাহে প্রচারে মমতা-অভিষেক

Date:

Share post:

আগামী ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন(Bypoll election)। এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল(TMC)। আগামী সপ্তাহে এই দুই নির্বাচনী কেন্দ্রে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishekh Banerjee)। তৃণমূল সূত্রের খবর এমনই।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ অথবা ৭ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র হয়ে প্রচারে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর প্রচারে কার্যত শেষ লগ্নে আসানসোল লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহার হয়ে প্রচার করবেন তিনি। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন, তৃণমূল সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আগামী সপ্তাহে বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে দুই তারকা প্রার্থীর সমর্থনে প্রচারের ময়দানে নামবেন।

আরও পড়ুন:মূল্যবৃদ্ধিতে নাজেহাল অবস্থা: আজ থেকে দাম বাড়ল অত্যাবশ্যকীয় ওষুধেরও

উল্লেখ্য, তৃণমূলে যোগ দিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র আসন ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে বালিগঞ্জ বিধানসভা আসনে ১২ এপ্রিল নির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। আগামী ১৪ এপ্রিল এই দুই কেন্দ্রে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...