Monday, April 6, 2026

মারাদোনা বামপন্থী! বাম যুবদের কাণ্ডকারখানায় প্রকাশ্যে সিপিএমের দৈন্যতা

Date:

Share post:

সিপিএমের দৈন্যদশা। হারতে হারতে তাদের অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এবার প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনাকেও বামপন্থী বানিয়ে ফেলে। মারাদোনার নামে সম্মেলন মঞ্চ করে বাম যুবরা বহুদিন পর খবরে আসতে পারেন কিন্তু তাতে সংগঠন যে একচুল এগোবে না তা নিশ্চিত করে বলা যায়।

আগামী ১২ থেকে ১৫ মে সল্টলেকে সর্বভারতীয় সম্মেলনের ডাক দিয়েছে DYFI। মঞ্চের নামকরণ করা হয়েছে দিয়েগো মারাদোনার নামে। আর সেই থেকে বিতর্ক শুরু। তার কারন, সিপিএমের বা সিপিএমের গণসংগঠনগুলির মঞ্চ সাধারণভাবে দলের প্রয়াত নেতত্ব কিংবা বাম মনোভাবাসম্পন্ন প্রয়াত ব্যক্তির নামে করা হয়ে থাকে। কিন্তু তাবলে মারাদোনা?

মারাদোনা ফুটবলের রাজপুত্র এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু নানা নেশায় যখন অন্ধকার জগতের দিকে দ্রুত ছুটে যাচ্ছিলেন, তখন তাঁর চিকিৎসা করেছিলেন কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। ফিদেলকে বাবার মতো শ্রদ্ধা করতেন মারাদোনা। ফিদেলের ছবি ট্যাটু করে হাতে রেখেছিলেন। কিন্তু গুগল ঘেঁটে কোথাও দেখা যাচ্ছে না মারাদোনা একবারের জন্যেও বলেছিলেন যে তিনি ফিদেলের ভাবাদর্শে অনুপ্রাণিত, তিনি বামপন্থায় বিশ্বাস করেন। তাহলে কেন এই কাণ্ড? বাম যুবদের যুক্তি সদ্য মারা গিয়েছেন ফুটবলের রাজপুত্র। তাই তাঁর নামে মঞ্চ। তাহলে এরকম অনেক বিখ্যাত সদ্য প্রয়াত হয়েছেন, তাহলে তাদের নামে কেন মঞ্চ করা হলো না? আসলে রাজ্যে বামেরা শূন্যতে এসে ঠেকার পর নত্বসত্ব জ্ঞান হারিয়েছে বামপন্থীরা। সঙ্গে মানুষ নেই, তাই ওজন বাড়াতে মারাদোনাকেও বামপন্থী বানাতে হচ্ছে। মুজফ্‌ফর আহমদের পার্টির দৈন্যদশা দেখে সকলেই হাসছেন।

আরও পড়ুন- গত পাঁচ বছরে বিদেশে কতজন ভারতীয় মেডিক্যাল পড়তে গিয়েছে, জানাতে পারল না কেন্দ্র

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...