Wednesday, June 24, 2026

ICORE মামলায় অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Date:

Share post:

আইকোর আর্থিক তছরুপ মামলায়(money laundering case) অভিযুক্ত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়(Suman Chattopadhyay) ও তাঁর পরিবারের ৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি(ED)। জানা গিয়েছে, প্রাক্তন ওই সাংবাদিকের স্থাবর ও অস্থাবর সব রকম সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তালিকায় রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে একাধিক ফ্ল্যাট। একাধিক ধারায় প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সিবিআই(CBI) এফআইআর দায়ের করার পর আইকোর গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত শুরু করেছে ইডি। আর সেই তদন্তেই এই পদক্ষেপ।


আরও পড়ুন: Weather Forecast:চড়ছে তাপমাত্রার পারদ!প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী

ইডির তদন্তে জানা গেছে, আইকোর গ্রুপ কোম্পানিগুলি বিপুল পরিমাণ চিটফান্ড দুর্নীতি চালায়, যেখানে এই গ্রুপ অবৈধভাবে অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিল। সুমন চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে এবং তার কোম্পানি M/s দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বিপুল অংকের দুর্নীতি করেছেন। M/s দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট কোম্পানিতে ব্যবসায়িক বিনিয়োগের ছদ্মবেশে ICORE গ্রুপ থেকে ৯.৮৩ কোটি টাকা তোলা হয়। ICORE গ্রুপ ছাড়াও, সুমন চট্টোপাধ্যায় একই পদ্ধতিতে সারদা গ্রুপের মতো অন্যান্য চিট ফান্ড কোম্পানি থেকেও তহবিল পেয়েছেন এবং এর আগে সারদা গ্রুপের মামলায় ED-এর আতস কাঁচের তলায় এসেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ICORE কোম্পানির প্রোমোটার ডিরেক্টর ও তাদের পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যারা আর্থিক মূল্য ছিল ৩০০ কোটি টাকারও বেশি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...