Monday, June 22, 2026

মাসের শুরুতেই একধাক্কায় ২৫০টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

Share post:

রুটিন মেনে দাম বাড়ছে জ্বালানি। গত ১০ দিনে ৯ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। এবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। একধাক্কায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ২৫০ টাকা বাড়িয়ে দেওয়া হল। স্বভাবতই হোটেল ব্যবসায়ী ও এলপিজি চালিত গাড়ির মালিকরা এরফলে বড়সড় ধাক্কা খেতে চলেছেন। এর পরোক্ষ প্রভাব পড়বে সেই মধ্যবিত্তদের উপরেই। এই মূল্যবৃদ্ধির ফলে শুক্রবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ২ হাজার ২৫৩ টাকা।

আরও পড়ুন:ICORE মামলায় অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

গত ১ মার্চই ১০৫ টাকা বাড়ানো হয় দাম। তারপর ২২ মার্চ দাম বাড়ানো হয় ৯ টাকা। এবার একধাক্কায় সিলিন্ডার পিছু ২৫০টাকা। গত দু’মাসে এই নিয়ে ১৯ কেজি-র বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৩৪৬ টাকা বাড়ল। স্বভাবতই মাথায় হাত ব্যবসায়ীদের।


উল্লেখ্য, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই হঠাৎ করে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়া বন্ধ হয়ে যায়। কিন্তু ভোট মিটতেই লাগাতার শুরু হয়েছে জ্বালানির জ্বালা। এদিকে ১লা এপ্রিল থেকেই বাড়ছে বিমানের জ্বালানির দামও। অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল অর্থাৎ ATF-এর দাম এদিন বাড়িয়ে দেওয়া হয়েছে ২ শতাংশ। শুক্রবার থেকে ১ কিলোলিটার অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের দাম বাড়ছে ২ হাজার ২৫৮ টাকা ৫৪ পয়সা করে। এখন থেকে দিল্লিতে ATF বিক্রি হবে ১ লক্ষ ১২ হাজার ৯২৪ টাকা ৮৩ পয়সা প্রতি কিলোলিটার।

Related articles

বিরোধীদের বলার কিছু নেই! প্রথম বাজেট নিয়ে অর্থমন্ত্রীর ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, জানালেন ‘ফাঁকফোকর’ কবে ভরবে

“এই বাজেটের পরে তো বিরোধীদের বলার আর কিছুই নেই“-রাজ্যের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট পেশের পরেই সাংবাদিকদের মুখোমুখি...

আলিয়া-রণবীরের শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১

শুটিং সেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু! সঞ্জয় লীলা বনশালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর সেটে মৃত্যু হয়েছে...

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...