Sunday, April 5, 2026

Boris Becker: নিজের জেতা উইম্বলডন ট্রফি কোথায় রয়েছে জানেননা, আদালতে বললেন বরিস বেকার

Date:

Share post:

নিজের জেতা উইম্বলডন ট্রফি( Wimbledon trophy) কোথায় রয়েছে, তা স্বয়ং নিজেই জানেননা প্রাক্তন টেনিস তারকা বরিস বেকার (Boris Becker)। এদিন আদালতে বিচারকের প্রশ্নের উত্তরে এমনটাই বলেন বেকার। ২০১৭ সালে প্রাক্তন এই টেনিস তারকাকে দেউলিয়া ঘোষণা করেছিল ব্যাঙ্ক। বেকারের স্থাবর, অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ন’টি ট্রফি ও পদক। যা তিনি গ্র্যান্ড স্ল্যাম-সহ বিভিন্ন প্রতিযোগিতায় জিতেছিলেন। এর মধ্যে অনেক ট্রফির হদিশ তিনি সঠিক ভাবে জানাননি বলে অভিযোগ রয়েছে। এছাড়াও তাঁর নামে যে ২৪টি অভিযোগ রয়েছে, সেগুলোও অস্বীকার করেছেন বেকার।

এদিন, আদালতে বেকার জানিয়েছেন, “আর্থিক অবস্থা ফেরাতে তিনি তাঁর সম্পত্তি বিক্রি করে দিয়েছেন। তাঁর জেতা অনেক ট্রফি, পদক ও স্মারক হারিয়ে গিয়েছে। এই মুহূর্তে কোথায় ট্রফিগুলো রয়েছে তা মনে রাখার মতো মানসিক অবস্থা নেই।”

এরপাশাপাশা তিনি আরও বলেন,” খেলোয়াড়দের কাছে জেতাটাই শেষ কথা। খেলার সময়ে জেতাটাই প্রাধান্য পায়। ট্রফি অতটা গুরুত্ব পায় না।”

উল্লেখ্য,১৫ বছর পেশাদার টেনিস খেলে বেকার জিতেছেন ৪৯টি সিঙ্গলস খেতাব।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...