Wednesday, April 1, 2026

Joka-BBD Bag Metro: মাঝেরহাটে মেট্রোর কাজ শুরু, আগামি ২ সপ্তাহ বিঘ্নিত হবে রেল পরিষেবা !

Date:

Share post:

আগামি ১৪ এপ্রিল পর্যন্ত মাঝেরহাট স্টেশনে(Majherhat Station) ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেই রেল সূত্রে খবর। জট কাটিয়ে শুরু হল মাঝেরহাটে মেট্রোর (Majherhat Metro)গার্ডার বসানোর কাজ। শহরবাসীর স্বপ্ন পূরণের আর মাত্র এক ধাপ বাকি, শেষ পর্যায়ে কাজের শুরু।

ওদের শীতঘুম ভাঙছে না: বিরোধী জোটে কংগ্রেস প্রসঙ্গে তোপ কুণালের

প্রায় বছর চারেক আগে ২০১৮ তে এক অপ্রত্যাশিত ঘটনা নাড়িয়ে দিয়েছিল শহরবাসীকে। ৪ সেপ্টেম্বর বিকেলে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ(Majherhat  bridge)। ফলে বন্ধ হয়ে যায় মেট্রো সম্প্রসারনের কাজ। পরে অবশ্য মাঝেরহাটে নতুন ব্রিজ তৈরি হয়। জোকা-বিবাদী বাগ মেট্রো (Joka-BBD Bag Metro) রুটে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হল মাঝেরহাট। একসময় ঠিক হয়েছিল মোট ২টি পর্যায়ে ভাগ করে এই মেট্রো রুটের কাজ শেষ করা হবে। প্রথম পর্যায়ে জোকা থেকে মাঝেরহাট অবধি মেট্রোর লাইন পাতার কাজ করার কথা ছিল।তার মাঝেই বিপত্তি। যেখানে নতুন ব্রিজ তৈরি হয়েছে, তার গা ঘেঁষেই বসেছে মেট্রোর পিলার।অবশ্য এই নিয়েও কেন্দ্র রাজ্য টানাপোড়েন – সংঘাত, সব কাটিয়ে এবার জোকা-বিবাদী বাগ রুটের গুরুত্বপূর্ণ স্টেশন মাঝেরহাটে গার্ডার বসানোর কাজ শুরু করল মেট্রো। মনে করা হচ্ছে আগামি ২ সপ্তাহের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, তবে এই কদিনের জন্য বিঘ্নিত হবে রেল পরিষেবা(Rail Service)।

রেল সূত্রে খবর মেট্রোর লাইনের গার্ডার বসানোর জন্য মাঝেরহাট স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের অনেকটাই ব্যবহার করা যাবে না। তাই ১৪ এপ্রিল পর্যন্ত মাঝেরহাট স্টেশন দিয়ে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। পরবর্তী পর্যায়ে মাঝেরহাট থেকে বিবাদী বাগ অবধি মেট্রো রুটের কাজ চলবে। এর মধ্যে মোমিনপুর ও ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের জন্য সেনার ছাড়পত্রের প্রয়োজন ছিল। সূত্রের খবর, সেই অনুমতিও পেয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড। ফের জোর কদমে শুরু হল মেট্রো রুটের সম্প্রসারনের কাজ।

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...