Friday, April 3, 2026

Mumbai Indiance: রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামার আগে শক্তি বাড়াল মুম্বই, যোগ দিলেন সূর্যকুমার যাদব

Date:

Share post:

আগামীকাল আইপিএলে (IPL) রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indiance)। তার আগে শক্তি বাড়াল রোহিত শর্মার ( Rohit Sharma) দল। চোট সারিয়ে দলে যোগ দিলেন সূর্যকুমার যাদব (SuriyaKumar Yadav)। চোটের কারণে প্রথম ম‍্যাচে নামতে পারেননি তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে মুম্বই ইন্ডিয়ান্সের টিম ডিরেক্টর জাহির খান বলেন, “সূর্যকুমার তৈরি। আগেই বলেছিলাম যে ও অনুশীলন শুরু করেছে। আমরা সূর্যের জন্য এত দিন অপেক্ষা করছিলাম। ওকে পরের ম্যাচে পাওয়া যাবে।”

ফেব্রুয়ারি মাসে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাড়ে চিড় ধরে সূর্যের। এত দিন তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোটের শুশ্রূষা করছিলেন তিনি।

এদিকে শনিবার প্রতিপক্ষ রাজস্থান রয়‍্যালস। সেই ম‍্যাচে নামার আগে সর্তক রোহিত শর্মার দল। আগের ম‍্যাচে হারের থেক‍ে শিক্ষা নিয়ে রাজস্থানের বিরুদ্ধে ঘুড়ে দাঁড়াতে মরিয়া মুম্বই।

আরও পড়ুন:CSK: লখনউ-এর বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়েন ব্র‍্যাভো, শুভেচ্ছা মালিঙ্গার

 

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...