Thursday, June 25, 2026

ওজন কমাতে না পেরে অবসাদে আত্মঘাতী প্রৌঢ়

Date:

Share post:

বহু চেষ্টা করেও ওজন কমাতে পারছিলেন না। মানসিক অবসাদে ভুগছিলেন । শেষ পর্যন্ত বহুতলের আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন লাউডন স্ট্রিটের বাসিন্দা মুকেশ খেমখা। শুক্রবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আত্মহত্যার তত্ত্ব সামনে এলেও অন্য কোনও সম্ভাবনার কথাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। জানা গিয়েছে মুকেশ খেমখা আমদানি-রফতানি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  লাউডন স্ট্রিটের একটি  বিলাসবহুল বহুতল আবাসনে থাকতেন তিনি। শুক্রবার সকালে আচমকাই এগারো তলা থেকে ঝাঁপ দেন মুকেশ। আওয়াজ পেয়ে আশপাশের লোকেরা ছুটে আসেন।  তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসরা প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...