Thursday, June 25, 2026

নতুন অর্থবর্ষে বেশ কয়েকটি বদল আসছে আয়করে

Date:

Share post:

১ এপ্রিল থেকে শুরু হল নতুন অর্থবর্ষ। আর এই  নতুন অর্থবর্ষে আয়করের ক্ষেত্রে বেশ কয়েকটি বদল আসছে।  মোট পাঁচটি বদল আসছে।

১) আয়কর রিটার্নে কোনও ত্রুটি  থাকলে তা সংশোধনের জন্য একটি আপডেট রিটার্ন ফাইল করতে হয়  করদাতাদের।  তবে নতুন অর্থবর্ষে সেই নিয়মে একটু বদল আসছে।  নতুন নীতির ক্ষেত্রে  সিদ্ধান্ত হয়েছে যে  করদাতারা যে অর্থবর্ষের মূল্যায়ন জমা দিচ্ছেন তার পরের দু’বছরের মধ্যে একটি আপডেট রিটার্ন দাখিল করতে পারবেন।

২) নতুন অর্থবর্ষ থেকে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের লাভের উপরে ৩০ শতাংশ আয়কর ধার্য করা হবে।  কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ গত বাজেটের সময়তেই এই সংক্রান্ত ঘোষণা করে দিয়েছিলেন। বলা হয়েছিল  ক্রিপ্টোর লেনদেনের উপর এক শতাংশ টিডিএস-এর নিয়ম চালু হবে আগামী জুলাই মাস থেকে৷ আবার কোনও ক্রিপ্টো থেকে লোকসান হলেও যেটি থেকে লাভ হবে সেটির করে কোনও ছাড় পাওয়া যাবে না।

৩) পি এফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম আসছে।  এখন থেকে প্রভিডেন্ট ফান্ডে আড়াই লাখের উপরে  টাকা রাখলে প্রাপ্য সুদের  উপরে কর দিতে হবে। এর জন্য পিএফ অ্যাকাউন্টকে দুভাগে ভাগ করা হবে।

৪) কোভিড চিকিৎসায় ছাড় দেওয়া হবে।  করোনায় আক্রান্ত  কেউ বা  করোনায় পরিবারের কারোর মৃত্যু হলে যদি কোনো অর্থসাহায্য আসে, তবে তা করমুক্ত হবে।  তবে সেই টাকার পরিমাণ ১০ লাখ টাকার বেশি হলে তা করযোগ্য হবে।

৫) বিশেষ ভাবে সক্ষম কোনও শিশুর পিতামাতা যদি সন্তানের নামে কোনও বিমা করাতে চান তবে তার  জন্য কর দিতে হবে না।

Related articles

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...

তারাতলায় ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র ফিরহাদকে! কারণ কী

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়ে ঘটনাস্থলের কাছে গিয়েও ফিরতে হল প্রাক্তন মেয়র (Mayor) তথা কলকাতার বন্দর বিধানসভা...