Wednesday, June 3, 2026

চাপে কেন্দ্র: চণ্ডীগড়কে পাঞ্জাবের অন্তর্ভুক্ত করতে বিধানসভায় প্রস্তাব পাশ মানের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী(Chief Minister) পদে বসার মাত্র ২ সপ্তাহের মধ্যেই কেন্দ্রের সঙ্গে সরাসরি সঙ্ঘাতের বার্তা দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান(Bhagwant Maan)। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়কে(Chandigar) পাঞ্জাবের(Punjab) হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার এই মর্মে বিধানসভায় একটি প্রস্তাবও পাশ করে আম আদমি পার্টির(AAP) সরকার।

চণ্ডীগড়কে পাঞ্জাবের অন্তর্ভুক্ত করার দাবি তুলে এদিন মান বলেন, “অতীতে দেখা গিয়েছে, কোনও রাজ্য বিভাজন করা হলে রাজধানী শহর মূল রাজ্যটিকেই দেওয়া হয়। তাই আমরাও এ বার সেই দাবি তুলছি।” বিধানসভায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, “১৯৬৬ সালের পঞ্জাব পুনর্গঠন আইনে হরিয়ানা গঠন করা হয়েছিল। পঞ্জাবের কিছু অংশ হিমাচল প্রদেশকেও দেওয়া হয়েছিল। আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড’-এর মতো কিছু যৌথ সম্পদের পরিচালনার ব্যবস্থা করা হয়েছিল সে সময়।”

আরও পড়ুন:বিরোধী জোটে কংগ্রেসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মমতার প্রশংসায় শিবসেনা

উল্লেখ্য, এই সমস্যার সূত্রপাত চলতি সপ্তাহে কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, চণ্ডীগড়ের সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হবে। এই পরই কেন্দ্রকে তোপ দেগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান বলেন, রাজ্য সরকারকে সমস্যায় ফেলতেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। একইসঙ্গে টুইটারে তিনি লেখেন, “কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে চণ্ডীগড় প্রশাসনে বাইরের কর্মীদের নিয়ে আসছে। এই পদক্ষেপ ১৯৬৬ সালের পঞ্জাব পুনর্গঠন আইনের পরিপন্থী। চণ্ডীগড়ের উপর ন্যায্য দাবির জন্য পঞ্জাব লড়াই করবে।” এই ইস্যুতেই এবার বিধানসভায় প্রস্তাব পাশ করল পাঞ্জাব সরকার।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...