Sunday, June 7, 2026

Rajkumar: প্যান কার্ডের অপব্যবহার, আর্থিক প্রতারণার শিকার অভিনেতা রাজকুমার রাও

Date:

Share post:

আর্থিক প্রতারণার শিকার জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতা রাজকুমার রাও ( Rajkumar Rao)। এই বিষয় টুইটারে (Twitter)ক্ষোভে ফেটে পড়লেন তিনি। টুইটারে তিনি লেখেন, “আমার প্যান কার্ডের (PAN Card) অপব্যবহার করে আমার নামে ২৫০০ টাকা ঋণ নেওয়া হয়েছে। এই বিষয়ে তাঁর বিন্দুমাত্র কোনও ধারনা ছিল না।“

অনলাইন জালিয়াতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এবার আর্থিক জালিয়াতির শিকার অভিনেতা রাজকুমার রাও। তবে, এটাই প্রথমবার নয়, এর আগেও জালিয়াতির শিকার হয়েছেন তিনি। প্যানকার্ড জালিয়াতির ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিলেন তিনি। এই আর্থিক জালিয়াতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:শিক্ষক থেকে রাতারাতি ঝাড়ুদার ৩৪৪ জন, ভয়ঙ্কর কাণ্ড বাম শাসিত কেরলে

এই জালিয়াতির ফলে তাঁর ক্রেডিট স্কোরে সম্স্যা হয়েছে। মূলত তিন অঙ্ক বিশিষ্ট গ্রাহকের ক্রেডিট স্কোর ৩০০ থেকে ৯০০ মধ্যেই থাকে এই সংখ্যা। যে কোনও সময়ে ঋণ গ্রহণের ক্ষেত্রে এই সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি ‘বাধাই দো’ ছবিতে দেখা গিয়েছে এই অভিনেতাকে। মাই ডার্লিং, হিট এবং মনিকা ছবিতে দেখতে পাওয়া যাবে রাজকুমার রাও।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...