Friday, June 26, 2026

FIFA World Cup: প্রকাশ‍্যে কাতার বিশ্বকাপের ম‍্যাসকট, নাম ‘লা’ইব

Date:

Share post:

দরজার কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ( World Cup)। ২০২২ সালে নভেম্বর মাসে কাতারে ( Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বযুদ্ধের আসর। আর সেই কারণে শুক্রবারই দোহায় হয়ে গেছে আসন্ন কাতার বিশ্বকাপের ড্র। আর এবার কাতার ও ফিফা যৌথভাবে প্রকাশ‍্যে আনল বিশ্বকাপের ম্যাসকট। ম‍্যাসকটের নাম দেওয়া হয়েছে ‘লা’ইব’ (La’eeb)।

আসন্ন বিশ্বকাপের ম্যাসকটের নাম দেওয়া হয়েছে ‘লা’ইব’। আরবী ভাষায় ‘লা’ইব’ কথার অর্থ হল বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়। আরবের মানুষের মতো পোশাক পরা একজনকে দেখা যাচ্ছে বল নিয়ে। এই ম্যাসকট মানুষ না অন্য কোনও প্রাণী, সেটা অবশ্য পরিস্কার করে কিছু বলা হয়নি। ফলে এই ম্যাসকট নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে প্রবল জল্পনা।

এই নিয়ে ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, “লা’ইব সবাইকে নিজের উপর ভরসা রাখার বিষয়ে উৎসাহ দিচ্ছে। সে সবাইকে ফুটবলের মাধ্যমে আনন্দ দেবে। সে অ্যাডভেঞ্চারপ্রিয়, মজাদার এবং সব বিষয়ে উৎসাহী।”

আরও পড়ুন:EastBengal: কলকাতা হকি লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

 

 

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...