Saturday, April 4, 2026

Harnaaz Sandhu: জটিল রোগে আক্রান্ত হয়েছেন মিস ইউনিভার্স হরনাজ সান্ধু

Date:

Share post:

দিনের পর দিন বাড়ছে ওজন(Weight), শুনতে হচ্ছে কটুক্তি। এবার জবাব দিলেন ব্রম্ভান্ড সুন্দরী হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)। এক অনুষ্ঠানে গিয়ে নিজেই প্রকাশ্যে বললেন সব সত্যি।

ভারতের মুকুটে নতুন পালক, সুখবর দিয়েছিলেন হরনাজ সান্ধু। ২১ বছর পর মিস ইউনিভার্স (Miss Universe) প্রতিযোগিতায় ভারতের জয়জয়কার। সুস্মিতা সেন(Susmita Sen), লারা দত্তের(Lara Dutta) পর স্বীকৃতি আর সাফল্যের মুকুট ওঠে হরনাজ সান্ধুর(Harnaaz Sandhu) মাথায়। পাঞ্জাবের(Punjab) মেয়েটা এরপর থেকেই শিরোনামে। তাঁকে নিয়ে নানা কথা নানা আলোচনা, কটুক্তিও কম শুনতে হয়নি তাঁকে। এবার জবাব দিলেন সপাটে। ক্রমাগত ওজন বাড়ছে মিস ইউনিভার্স এর। তিনি সিলিয়াক রোগে (Celiac Disease)আক্রান্ত জানালেন নিজেই।

কথায় বলে কারোর সময় এক যায় না চিরকাল। যেদিন খেতাব জেতেন পাঞ্জাবের সুন্দরী, ভারতকে বিশ্বের দরবারে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, সেদিন প্রশংসার জোয়ারে ভেসেছিলেন হরনাজ। কিন্তু সময় পাল্টে দিয়েছে মানসিকতা। তাই নিজের চেহারা নিয়ে বিদ্রূপের শিকার মিস ইউনিভার্স।

কী এই রোগ? নেটদুনিয়া জুড়ে এখন এই রোগ নিয়েই চর্চা। জানা যায় এটি একটি অটোইমিউন কন্ডিশন, যাতে মানুষের ইমিউন সিস্টেম তারই শরীরের বিরুদ্ধে কাজ করে। গ্লুটেন জাতীয় খাবারে এটি আরও সক্রিয় হয়ে ওঠে। এই অবস্থার জেরে অপুষ্টিজনিত সমস্যা, স্নায়ুর সমস্যা, হাড়ের সমস্যা, ওজন কম বেশি হওয়া এমনকি দীর্ঘ সময়ের জন্য হজমের সমস্যা হতে পারে।

নিজের এই রোগের বিষয়ে কথা বলতে গিয়েই হরনাজ জানান, প্রথমে তাঁকে রোগা হওয়ার জন্য কথা শুনতে হতো। এখন ওজন বেড়ে যাওয়ায় কটাক্ষ শুনতে হয়। নিজের পছন্দের অনেক খাবার খেতেও পারেন না হরনাজ। তবে রোগা কিংবা মোটা হওয়া নিয়ে কোনওদিনই বেশি চিন্তিত ছিলেন না বলেই জানান মিস ইউনিভার্স। নিজের শরীর নিয়ে বরাবরই সন্তুষ্ট তিনি। কে কী বলল বা বললেন, তা নিয়ে বিশেষ মাথা ঘামান না বলেই জানান পাঞ্জাব তনয়া। আসলে আপনি যা ঠিক সেভাবেই সপ্রতিভ হওয়াতেই আপনার সৌন্দর্য বলছেন, মিস ইউনিভার্স হরনাজ সান্ধু ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...