Thursday, March 19, 2026

Weather: ১২২ বছরের রেকর্ড ভেঙে তীব্র গরম ২০২২-এর মার্চে

Date:

Share post:

১২২ বছরে উষ্ণতম মার্চ মাস দেখল ভারত। আবহাওয়া দফতরের সাম্প্রতিক রিপোর্টে (Report) এমনই তথ্য উঠে এসেছে। তথ্য অনুযায়ী, স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২০২২-এর মার্চ মাসের তাপমাত্রা সর্বোচ্চ। গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

কেন্দ্রীয় মৌসম ভবন (Mousom Bhavan) সূত্রে খবর, মার্চ মাসের শেষ ১২২ বছরের ইতিহাস পাল্টে দিয়ে ভারতের গ্রীষ্মের তাপমাত্রার সব রেকর্ড ভেঙেছে। ভেঙে দিয়েছে ভারতের গড় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডও। ২০১০ সালের মার্চ মাসে গড় দৈনিক তাপমাত্রা ছিল ৩৩.০৯ ডিগ্রি সেলসিয়াস, এবারে সেই রেকর্ড ভেঙে গিয়েছে। সদ্য শেষ হওয়া মার্চের দৈনিক দিনের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়ে আছে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াসে। ১৯০১ সালের পর এমন পরিমাণ তাপমাত্রার বৃদ্ধি দেখা যায়নি। এই বছর মার্চ মাসের ২০ তারিখে দিল্লির (Delhi) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড (Record)।

আরও পড়ুন:Mumbai: মুম্বই হাইকোর্টের যুগান্তকারী নির্দেশ, প্রাক্তন স্বামীকে খোরপোশ দিতে মহিলাকে নির্দেশ

শুধু উষ্ণতা বৃদ্ধিই নয়, বছরের গোড়ায় উদ্বেগজনক ভাবে কম বৃষ্টিপাত হয়েছে দেশে। আবহাওয়া দফতর সূত্রে খবর, দেশ জুড়ে মার্চে বৃষ্টির ঘাটতি প্রায় ৭১ শতাংশ। ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টির নজির মাত্র দু’বার। পরিস্থিতি কৃষিক্ষেত্রের পক্ষে ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। সাধারণত মার্চ মাসে দেশে গড়ে ৩০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়, কিন্তু এবছর মার্চে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। এর আগে ১৯০৮ সালের মার্চে দেশে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার এবং ১৯০৯ সালের মার্চে ৭.২ মিলিমিটার।

Related articles

রেস্তোরাঁয় আক্রান্ত! বলিউডের ক্লাইম্যাক্সকে হার মানাবে নাসিরুদ্দিনের জীবন

কখনও কখনও বাস্তব জীবনের কাহিনী হার মানায় পর্দার নাটকীয়তাকে। হিন্দি চলচ্চিত্র জগতের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহর (Naseeruddin Shah)...

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...

চকলেটের প্রলোভন, তারপর মর্মান্তিক পরিণতি — নন্দগ্রামে চার বছরের শিশুহত্যায় গ্রেফতার প্রতিবেশী যুবক

বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান তোলা বিজেপিশাসিত রাজ্যেই চার বছরের শিশুকন্যাকে (Child Girl) চকোলেটের লোভ দেখিয়ে খুন। চাঞ্চল্য...

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...