Saturday, April 4, 2026

Ranbir-Alia marrige:বৈশাখেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর-আলিয়া !

Date:

Share post:

প্রতীক্ষার অবসান! ফ্যানেদের মুখে হাসি। এবার চার হাত এক হয়েই গেল বুঝি। কপুর হাউসেই(Kapoor House) বাজতে চলেছে বিয়ের সানাই।সূত্রের খবর বাংলা নববর্ষের শুরুতেই অফিসিয়ালি এক হবেন ” রালিয়া”( Ranbir- Alia)।

শুরু হয়েছে প্রস্তুতি, জাঁকজমকপূর্ণ বিয়ের রাজকীয় আয়োজন। রণবীর – আলিয়ার ( Ranbir Kapoor & Alia Bhatt) ঘনিষ্ঠরা বলছেন আর দেরি নেই। দুই পরিবার এক হয়ে এবার বিয়ে দেবেন রণবীর-আলিয়ার। আর এতেই সব জল্পনা শেষ। মনে করা হচ্ছে ডেস্টিনেশন ওয়েডিং(Destination wedding) নয়, কপূর পরিবার(Kapoor family) নাকি তাঁদের পারিবারিক রীতি-রেওয়াজকেই মান্যতা দিয়ে রাজকীয় বিয়ের আয়োজন করতে চলেছেন।মুম্বইয়েই বসবে রণবীর-আলিয়ার(Ranbir Kapoor & Alia Bhatt) বিবাহ মণ্ডপ।

বিয়ের ব্যাপারে পাত্র একটু প্রাচীনপন্থী। ঠিক যে ভাবে ১৯৮০ সালের ঋষি আর নীতু সাত পাকে বাঁধা পড়েছিলেন, ঠিক সেভাবেই ঘর বাঁধতে চান রণবীর। রণবীর বরাবরই তাঁর ঠাকুমা কৃষ্ণা রাজ কপূরের ঘনিষ্ঠ, পারিবারিক রীতিনীতির উপরেও প্রবল আস্থা তাঁর। তাই বিয়ের কথা পাকা হওয়ার পর থেকেই নাকি তিনি ঘনিষ্ঠদের জানিয়েছিলেন, চেম্বুরের পৈতৃক বাড়িতে আলিয়াকে ঘরনি করবেন তিনি।
বিয়ে হবে দুই পরিবার এবং ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে। বিয়ের দায়িত্বে শাদি স্কোয়াড। মাত্র ৪৫০ জন নাকি আমন্ত্রণ পাবেন এই ‘হেভিওয়েট’ বিয়েতে। ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে নাকি তাঁদের অনুরোধ জানানো হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের আগে তাঁরা যেন সব কাজ মিটিয়ে নেন। অর্থাৎ, আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সম্ভবত এপ্রিলের মাঝামাঝিই বিয়ে হতে চলেছে বলিউডের এই জনপ্রিয় তারকা যুগলের। যদিও কপূর পরিবার চেয়েছিলেন এপ্রিলের শেষেই শুভ কাজ সুসম্পন্ন হোক। কিন্তু আলিয়ার ঠাকুরদা নরেন্দ্রনাথ রাজদানের শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই ভট্ট পরিবার বিয়ের তারিখ এগিয়ে এনেছেন।

অতএব এই বৈশাখেই দাম্পত্যের নতুন পথে, আলিয়া- রণবীর একসাথে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...