Saturday, April 4, 2026

KKR: উমেশের বোলিং-এ মুগ্ধ শ্রেয়স, কী বললেন নাইট অধিনায়ক?

Date:

Share post:

শুক্রবার রাতে আইপিএলে( IPL) পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ৬ উইকেটে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স( KKR)। আর এই জয়ের অন‍্যতম কারিগর হলেন উমেশ যাদব (Umesh Yadav)। ৪ ওভার বল করে নিয়েছেন ৪ উইকেট, দিয়েছেন ২৩ রান। আর উমেশের এই লড়াইয়ে মুগ্ধ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র (Shreyas Iyer)। বললেন,জানি কীভাবে ওর থেকে কাজ আদায় করে নিতে হয় এবং সত্যি বলতে ও দারুণ একজন সতীর্থ।

সাংবাদিক সম্মেলনে শ্রেয়স বলেন,”উমেশ আমায় বলেছিল যে ও নাকি বুড়ো হয়ে যাচ্ছে। জবাবে আমি ওকে বলি ও দিন দিন আরও ফিট হচ্ছে। আমি যখনই জিমে যাই, ওকে সেখানে কঠোর পরিশ্রম করতে দেখি। জানি কীভাবে ওর থেকে কাজ আদায় করে নিতে হয় এবং সত্যি বলতে ও দারুণ একজন সতীর্থ।”

দেশের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে তাঁকে সুযোগ দেওয়া হয় না। ২০১৮ সালে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচ খেলেছিলেন উমেশ। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে শেষ টি-২০ খেলতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন:World Cup: বিশ্বকাপে কঠিন লড়াই রোনাল্ডোদের, এক নজরে কোন দল কোন গ্রুপে

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...