Monday, April 6, 2026

কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১৬ কেজি হেরোইন, গ্রেফতার ৩

Date:

Share post:

কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১৬ কেজি হেরোইন। যার জেরে গ্রেফতার হয়েছে ৩ বিদেশী যাত্রী। শনিবার রাতে বিষয়টি প্রকাশ্যে আসতেই তা নিয়ে হৈচৈ রীতিমত পড়ে যায়। গোয়েন্দাদের তরফে জানান হয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ১১৩ কোটি টাকা।

আরও পড়ুন:সঙ্কটকালীন পরিস্থিতিতে বন্ধ হল সোশ্যাল মিডিয়া, শ্রীলঙ্কার পাশে দাঁড়াল ভারত

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় দুবাই থেকে যাত্রীবাহী একটি ফ্লাইটে কলকাতায় নামে ধৃতরা। এরপর তাঁদের ব্যাগ চেক করতেই চারটি ট্রলি ব্যাগ থেকে ১৪ প্যাকেট হেরোইন উদ্ধার করেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে ওই তিন যাত্রীকে DRI বা রাজস্ব গোয়েন্দা অধিদফতরের তরফে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে ছিলেন দু’জন মহিলা এবং একজন পুরুষ। জানা গেছে, একজন মহিলা এবং একজন পুরুষ কেনিয়ার নাগরিক। অপর মহিলা মালয়েশিয়ার বাসিন্দা। তিনজনকেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোয়েন্দারা। এই পাচারচক্রের নেপথ্যে ঠিক কারা রয়েছে, তা জানার চেষ্টা চলছে।


প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, দক্ষিণ আফ্রিকা থেকে হেরোইন পাচার করা হচ্ছিল। দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই হয়ে কলকাতা এসেছিল ওই বিপুল পরিমাণ হেরোইন। বিমান সংস্থা সূত্রের খবর,  ধৃতদের মধ্যে দু’জন ভারতে আসে মেডিক্যাল ভিসায়। একজন আসে বিজনেস ভিসায়। তাদের চারটি ট্রলিতে মোট ১৪ প্যাকেট হেরোইন লুকোনো ছিল।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...