Friday, June 19, 2026

Weather Forecast:বাড়বে অস্বস্তিকর গরম,কবে বৃষ্টি?

Date:

Share post:

চৈত্রের গরমে নাজেহাল রাজ্যবাসী। তাপমাত্রা কমার নামই নেই। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা নেই। একে রোদের কড়া তেজ, অন্যদিকে আর্দ্রতার বাড়বাড়ন্তে অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার কলকাতা ও আশপাশের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। বাড়বে গুমোট গরম। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে।


আরও পড়ুন:কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১৬ কেজি হেরোইন, গ্রেফতার ৩


এপ্রিলের শুরুতেই প্রবল গরমে পুড়ছে বাংলা। এখনও দেখা পাওয়া যায়নি কালবৈশাখীর। রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.০৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.০৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যূনতম ৬০ শতাংশ৷ মেঘলা আকাশ থাকবে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণায়। পশ্চিমের জেলাগুলোতে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার জন্য দক্ষিণ-পূর্ব, পূর্ব বাতাসের প্রয়োজন হয়। তবে কালবৈশাখীর কোনও আভাস নেই।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...