Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ধৃত কংগ্রেস-সিপিএম কর্মী

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগে মালদহের  চাঁচলে এক কংগ্রেস ও  এক সিপিএম কর্মীকে গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই তাঁদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় চাঁচল থানার পুলিশ। ধৃত কংগ্রেস কর্মীর নাম মোজাম্মেল হক এবং সিপিএম কর্মী শফিকুল আলম।

অভিযোগ, এই দু’জন নিজেদের সোশ্যাল  মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ‘মিম’ শেয়ার করেছিলেন । সেই পোস্টটি ভাইরাল হতেই  চাঁচল থানায় অভিযোগ  দায়ের করে মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদ। অভিযুক্তদের গ্রেফতারের দাবি ওঠে। অভিযোগ পাওয়ার পরেই ওই সিপিএম এবং কংগ্রেস কর্মীকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে খবর।

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...