Wednesday, June 24, 2026

MadhyaPradesh : তিন সন্তান, ভোপালে শোকজ ১০০০ সরকারি কর্মীকে

Date:

Share post:

ভোপালের ১০০০ সরকারি কর্মীকে একসঙ্গে শোকজ করা হয়েছে। কারণ, তাঁদের প্রত্যেকেরই দুটির বেশি সন্তান রয়েছে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশজুড়ে।

কিন্তু কেন এই শোকজের চিঠি?  মধ্যপ্রদেশ রাজ্য সরকারের আধিকারিক এ কে মোডগিল জানিয়েছেন, ‘একেবারে সরকারি মেনেই ওই কর্মীদের শোকজ নোটিস পাঠানো হয়েছে। অথচ অনেকেই এখন বলছেন সরকারি নিয়ম জানতেন না।  এ জাতীয় কোনো কিছুই অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা ছিল না।’

জানা গিয়েছে, ২০০০ সালে মধ্যপ্রদেশ সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল ২০০১ সালের ২৬ জানুয়ারির পর কোনও সরকারি কর্মচারীর দুটির বেশি সন্তান থাকলে তাদের চাকরি থাকবে না। এদিকে শোকজের চিঠি পাওয়া সরকারি কর্মচারীদের দাবি তাঁদের ওই নিয়মের কথা সরকারের তরফে জানানো হয়নি। অ্যাপয়েন্টমেন্ট লেটারেও নাকি লেখা ছিল না। এদিকে সরকারের এই নির্দেশে ক্ষুব্ধ শিক্ষক সহ সরকারি চাকুরীজীবীদের একাংশ। তাঁরা আদালতে যাওয়ারও হুমকি দিয়েছেন।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...