Sunday, June 28, 2026

মিঠুন? এখনও রাজনীতিতে আছেন নাকি? মোক্ষম খোঁচা শত্রুঘ্নর

Date:

Share post:

আসানসোলের উপনির্বাচন নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। শনিবার, বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পালের (Agnimitra Pal) হয়ে গলা ফাটিয়ে ছিলেন বলিউডের সুপারস্টার ‘দাদা’ মিঠুন চক্রবর্তী। তা নিয়ে সেদিনই তাঁকে ধুয়ে দিয়েছে তৃণমূল। রবিবার, আসানসোলে ভোট প্রচারে মিঠুনকে মোক্ষম খোঁচা দিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

রবিবাসরীয় প্রচারে আসানসোলের রবীন্দ্রভবনে যান তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন। সেখানে অগ্নিমিত্রা পালের হয়ে মিঠুন চক্রবর্তী ভিডিও বার্তা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে মিঠুনকে ‘কোবরাম্যান’ উল্লেখ করে শত্রুঘ্ন সিনহা পাল্টা প্রশ্ন তোলেন, মিঠুন এখনও রাজনীতিতে আছেন নাকি? পরে অবশ্য মিঠুনকে ভালো লোক বলে মন্তব্য করেন শত্রুঘ্ন। শাসক-বিরোধী তরজায় জমে উঠেছে আসানসোলের ভোট প্রচার।

আরও পড়ুন- সেরার লড়াইয়ে মুকেশ আম্বানিকে টেক্কা দিলেন গৌতম আদানি

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...