Saturday, April 4, 2026

FIFA World Cup: কবে থেকে শুরু বিশ্বকাপ? কবে থেকে নামছেন রোনাল্ডো-মেসি-নেইমাররা? রইল সূচি

Date:

Share post:

দরজার কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ( World Cup)। ২০২২ সালে কাতারে ( Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বযুদ্ধের আসর। আর তার আগে গত শুক্রবার দোহায় হয়ে গিয়েছিল আসন্ন কাতার বিশ্বকাপের ড্র। প্রকাশ‍্যে এসে গিয়েছে ম‍্যাসকটও। ম‍্যাকটের নাম দেওয়া হয়েছে ‘লা’ইব’ (La’eeb)। আর এবার সেই সঙ্গে ঘোষিত হয়ে গেল বিশ্বকাপের পূর্ণাঙ্গ ক্রীড়াসূচিও। আগামী ২১ নভেম্বর শুরু হচ্ছে বিশ্বকাপ। ফাইনাল ১৮ ডিসেম্বর।

চলতি বছর বিশ্বকাপ দেখার জন‍্য ভারত তথা দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ দেখার জন‍্য আর রাত জাগতে হবে না। কাতার বিশ্বকাপে অধিকাংশ গ্রুপ পর্বের ম্যাচ দেওয়া হয়েছে দুপুর থেকে সন্ধের মধ্যেই। তবে নক-আউট পর্বের কিছু ম্যাচ চলবে মধ্যরাত পর্যন্ত। ফিফার ঘোষিত সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের অধিকাংশ ম্যাচই হবে দুপুর সাড়ে ৩টে। কিছু ম্যাচ হবে সন্ধে সাড়ে ৬টায়। গ্রুপ স্টেজের বাকি ম্যাচগুলি হবে রাত সাড়ে ন’টায়। কয়েকটি ম্যাচ অবশ্য শুরু হবে রাত সাড়ে ১২টাতেও। নক-আউট পর্বের খেলাগুলি হবে রাত সাড়ে ৮টা এবং রাত সাড়ে ১২টায়।

ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচে নামছে আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডর। প্রথম দিনই নামছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ড। আর্জেন্টিনা নামছে বিশ্বকাপের দ্বিতীয় দিন অর্থাৎ ২২ নভেম্বর। প্রথম ম‍্যাচে মেসিদের মুখোমুখি সৌদির আরব। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স নামছে ওইদিনই। ২৪ নভেম্বর নামছে ব্রাজিল। বিশ্বকাপের প্রথম ম‍্যাচে সেলেকাওদের মুখোমুখি সার্বিয়ার। ওই একই দিনে ঘানার বিরুদ্ধে নামবে রোনাল্ডর (Cristiano Ronaldo) পর্তুগাল।

এতদিন মে-জুন মাসে ক্লাব মরশুমের শেষে শুরু হত বিশ্বকাপ। কিন্তু এবার কাতারের গরমের কথা মাথায় রেখে নভেম্বর-ডিসেম্বরে ক্লাব মরশুমের মাঝামাঝি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...