Friday, June 19, 2026

Entertainment: ভেঙে গেল ঈশান খট্টর আর অনন্যা পান্ডের অফস্ক্রিন জুটি

Date:

Share post:

বলিউডের লাভবার্ড( Love Bird ) বলে পরিচিত অনন্যা পান্ডে( Ananya Panday) এবং ঈশান খট্টর( Ishan Khatter)। এবার তাঁদের তিন বছরের প্রেম সম্পর্কে ছেদ পড়লো। আলাদা হলেন তাঁরা।

২০২০ অ্যাকশন মুভি ‘খালিপিলি'(khaali peeli) ছবিতে একসঙ্গে অভিনয় করেন অনন্যা এবং ঈশান। সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে সময় এগোয় সেই বন্ধুত্ব ভাললাগা থেকে ভালবাসায় পরিণত হয়। যদিও সেই সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি ঈশান এবং অনন্যা। কিন্তু জনসমক্ষে একে অপরের প্রশংসা করতেন সবসময়। একসঙ্গে তাঁদের বহুবার দেখা গেছে। একসাথে ছবিও দিয়েছেন জনসমক্ষে। মাদক কান্ডে অনন্যার নাম জড়ানোর পর ঈশান তাঁর হাত ছেড়ে দেননি। বিভিন্ন সূত্রের খবর তাঁদের সম্পর্ক ছেদের কোনও  তিক্ত কারণ নেই। এরপরেও তাঁরা একে অপরের বন্ধু থাকবেন এবং একসঙ্গে ছবিও করবেন বলেই জানা গেছে।

প্রসঙ্গত অভিনেতা চাঙ্কি পান্ডের( Chunky Panday) কন্যা অনন্যা পান্ডে বলিউডে  ডেবিউ করেন ২০১৯ এ ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ ( Student of the Year 2 ) ছবিতে জ্যাকি শ্রফের  পুত্র টাইগার শ্রফের( Tiger Sroff) বিপরীতে। এই ছবি এবং পতি পত্নী অউর উও ( Pati Patni Aur Woh ) ছবির জন্য  ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ও ( filmfare Award) পান। অপরদিকে রাজেশ খট্টর ও নীলিমা আজিমের পুত্র ঈশান খট্টর ছবির জগতে পা রাখেন ২০১৭ সালে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ( Beyond the Clouds)ছবির মাধ্যমে। এই ছবির জন্য তিনিও অনন্যার মতোই বেস্ট মেল ডেবিউ হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...