Friday, June 19, 2026

আলিয়ায় পদক্ষেপ হয়েছে, বিশ্বভারতীতে উপাচার্যকে গ্রেফতার নয় কেন? প্রশ্ন তুললেন ক্ষুব্ধ মমতা

Date:

Share post:

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিগ্রহের ঘটনা নিয়ে পাল্টা প্রশ্ন তুললেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিকরা তাঁকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, যা ঘটেছে সেটা সমর্থনযোগ্য নয়। কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত গ্রেফতার হয়েছে অভিযুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, অলিয়া অনেকেই খুব ভালো ভাবে লেখাপড়া করেন। তবে, কারও কোনও অভিযোগ থাকতেই পারে। তবুও যে কটু-খারাপ কথা বলেছে, তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বিশ্বভারতীর উপচার্য যা করছেন, তাতে তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন? প্রশ্ন তুললেন ক্ষুব্ধ মমতা। অভিযোগ, ইচ্ছে মতো বিশ্ববিদ্যানয় পরিচালনা করছেন বিশ্বভারতীর উপাচার্য। তাঁর বিরুদ্ধে বিশ্বভারতীতে গৈরিকীকরণের চেষ্টার অভিযোগ তোলে অবিজেপি দলগুলি। দফায় দফায় বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ তোলেন বর্তমান পড়ুয়া থেকে প্রাক্তন আশ্রমিকরা।

বিশ্বভারতীতে উপচার্য যা করছেন, তার বিরুদ্ধে সরব হয়েছে মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সেখানে কতজনকে গ্রেফতার করা হয়েছে! বাংলাকে বদনাম করতেই যে সব বিষয়ে সরকার ব্যবস্থা নিচ্ছে, তা নিয়েও বিরোধিতা করা হচ্ছে বলে অভিযোগ করেন মমতা।

আরও পড়ুন- ছাত্র নিগ্রহের ঘটনায় কড়া মনোভাব মিশন কর্তৃপক্ষের

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...